চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 19, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও স্পেন ফুটবল দলের খেলোয়াড়রা একত্রে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার অবসান কাছাকাছি। ২০২৬ ফিফা বিশ্বকাপ মহারণের ফাইনাল মঞ্চ প্রস্তুত। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। আর্জেন্টিনার চতুর্থ, নাকি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ- জানা যাবে ৯০ মিনিট, কিংবা তারও বেশি সময়ের লড়াই শেষে। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় গড়াবে আর্জেন্টিনা-স্পেন লড়াই। দুদলের মুখোমুখি লড়াই মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর উচ্চমানের ফুটবল। দীর্ঘ সাত দশকের ইতিহাসে এ দুই দলের লড়াইয়ে কোন পক্ষই একক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। এপর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে তারা। এরমধ্যে ৬টি করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও স্পেন, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

দুদলের প্রথম সাক্ষাত হয় ১৯৫২ সালের ৭ ডিসেম্বর। স্পেনের মাটিতে হওয়া প্রীতি ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। এরপর বুয়েন্স আয়ার্সে হওয়া ফিরতি ম্যাচেও একই ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। শুরুর দিকের আরেকটি দেখাতেও জয় ছিল আর্জেন্টিনার ঝুলিতে।

স্পেন প্রথমবার আর্জেন্টিনাকে হারায় ১৯৬১ সালের ১১ জুন। সেদিন ২-০ গোলের জয় দিয়ে লাতিন আমেরিকান শক্তির বিপক্ষে নিজেদের প্রথম সাফল্যের স্বাদ পায় স্প্যানিয়ার্ডরা।

বিশ্বকাপের ইতিহাসে দুদলের দেখা হয়েছে মাত্র একবার। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপপর্বে বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড এখনও ধরে রেখেছে আলবিসেলেস্তেরা।

১৪ ম্যাচের মধ্যে ১৩টিই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেখানে স্পেনের জয় ৬টি, আর্জেন্টিনার ৫টি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। একমাত্র প্রতিযোগিতামূলক আসরের ম্যাচটি ছিল বিশ্বকাপে, যেখানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সাম্প্রতিক সময়েও দুদলের লড়াই ফুটবলপ্রেমীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। ২০১০ সালে সাউথ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পর স্পেন যখন বুয়েন্স আয়ার্স সফরে যায়, ঘরের মাঠে তাদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা।

সেই হারের জবাব দেয় স্পেনও। ২০১৮ সালের ২৭ মার্চ মাদ্রিদে অনুষ্ঠিত দুদলের সর্বশেষ প্রীতি ম্যাচে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাকে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে স্পেন। সেই ম্যাচে স্পেনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ইসকো। ফলে দুদলের সবশেষ লড়াইয়ের স্মৃতি স্পেনের জন্য যেমন আনন্দের, তেমনি আর্জেন্টিনার জন্য তা এক তিক্ত অধ্যায় হয়ে আছে।

Tags: আর্জেন্টিনাপরিসংখ্যানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

Next Post

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

Next Post
স্মার্টফোন, বই ও কাপড়সহ বিছানা ও ঘর সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

শাহজালালের মাজারের প্রবেশদ্বার, দর্শনার্থীরা ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT