চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দলের খেলোয়াড় বিশ্বকাপ ট্রফি জয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল, যেকোনো খেলোয়াড়ের জন্য স্বপ্নের চেয়েও অনেক বড় কিছু। আসরজুড়ে কোন গোলের দেখা না পাওয়া ফেররান তরেস ছিলেন বেশ সমালোচনায়। অবশেষে তার একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল স্পেন। ম্যাচের পর বার্সেলোনা তারকা বললেন, এসব ভাগ্যে আগেই লেখা ছিল।

নিউ ইয়র্কের ‎মেটলাইফ স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। অতিরক্ত সময়ে ম্যাচ গড়ালে, ১০৬ মিনিটে গোলের দেখা পায় লা রোজারা। ডান পাশ থেকে আসা বল হেডে ফেররান তরেসের পায়ের সামনে দেন নিকো উইলিয়ামস। বাম পায়ের শটে জাল কাঁপান ২৯ বর্ষী বার্সা তারকা তরেস।

ম্যাচ শেষে দেশবাসীকে জয় উৎসর্গ করেছেন তরেস। বলেছেন ‘আমি মনে করি, শেষ পর্যন্ত গোলটি এসেছে ৪ কোটি ৭০ লক্ষ মানুষের (যা স্পেনের জনসংখ্যা) সম্মিলিত প্রচেষ্টায়। শুধু এখানে উপস্থিত আমাদের মতো মানুষদের নয়। আজ ভাগ্য লেখা ছিল, আমাদের জেতার জন্যই তা তৈরি হয়েছিল। আমরা আমাদের মানুষদের থেকে দূরে, তবে তাদের যথাসম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করেছি।’

‘ফাইনাল কঠিনই হয়। প্রতিপক্ষ দলে যখন লিওনেল মেসির মতো খেলোয়াড় থাকে, তখন চিন্তায় পড়তেই হয়। কিন্তু আমরা সবসময় নিজেদের উপর আস্থা রেখেছি এবং নিজেদের খেলাটা দেখানোর চেষ্টা করেছি। আর আমার মনে হয় আমরা আরও একবার তা করতে পেরেছি।’

আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে স্পেনকে প্রায় ১০৫ মিনিট পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়। শেষে গোলের দেখা পায় স্পেন। তরেস বলছেন, ‘গোল করে বিরাট স্বস্তি পেলাম। পুরো টুর্নামেন্টজুড়েই সমালোচিত হয়েছি, কিন্তু আগেও যেমনটা বলেছি, ভাগ্যই তো লেখা ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সর্বদা এগিয়ে চলার শক্তি দেন এবং পরিশেষে তিনি তাদেরই প্রাপ্য দান করেন, যারা তার সবচেয়ে বেশি যোগ্য।’

Tags: আর্জেন্টিনাফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬ফেররান তরেসবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

Next Post

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

Next Post
স্পেনের পতাকা নিয়ে উৎসবমুখর পরিবেশে শিশুদের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তালাবদ্ধ ফ্ল্যাটে দুদকের অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT