চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 19, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ট্রাম্প ও ইনফান্তিনো বিশ্বকাপ ট্রফির সামনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনালের আগে ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতিকে প্রশংসায় ভাসালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বব্যাপী ঐক্যবদ্ধতা বজায় রাখার জন্য এবং সফল বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা সভাপতি ট্রাম্পের প্রশংসা করেছেন।

ফাইনালের আগে ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন। সেখানে এসব কথা বলেছেন ফিফা সভাপতি।

ইনফান্তিনো বলেছেন, ‘আমেরিকান স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট সাহেব, আমরা বিশ্বকে একতাবদ্ধ করেছি। আপনার প্রশংসা করার জন্য কারও প্রয়োজন নেই, মিস্টার প্রেসিডেন্ট, কিন্তু আপনি না থাকলে এ বিশ্বকাপ এতটা অবিশ্বাস্যভাবে সফল হতো না।’

ট্রাম্প চলতি বিশ্বকাপকে ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া আয়োজন বলেছেন। বলেছেন, ‘রোববারের জন্য স্পেন ও আর্জেন্টিনাকে শুভ কামনা এবং সেরা দলই জিতুক।’

এরআগে ইনফান্তিনো জাতিসংঘে দিনব্যাপী এক অধিবেশনে বক্তব্য রাখেন। সেখানে একটি ফুটবল এনে বলেছেন, ‘একটি জাদুকরী বস্তু যা বিশ্বকে একত্রিত করার ক্ষমতা রাখে।’

বলেছেন, ‘আমরা বারবার শুনি, আমরা এক বিভক্ত ও সংঘাতপূর্ণ বিশ্বে বাস করি। এমন অনেককিছুই আছে যা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ও সমস্যা তৈরি করে। কিন্তু আমরা এটা জানি, এ বিশ্বকাপ যদি আমাদের একটি জিনিস শিখিয়ে থাকে বা দেখিয়ে চলে, তা হল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেয়ে অনেকবেশি বিষয় আমাদের একত্রিত করে।’

Tags: আর্জেন্টিনাজিয়ান্নি ইনফান্তিনোডোনাল্ড ট্রাম্পফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

Next Post

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

Next Post
মেসি দলের সঙ্গে উদযাপন করছেন, ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা ডকুমেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT