চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 01, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের গোলরক্ষক গোল ঠেকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রাউন্ড অব বত্রিশে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। যে জয়ের বড় নায়ক লাতিন দেশটির গোলরক্ষক অরল্যান্ডো গিল। সাফল্যের পর জানা যাচ্ছে গিলের এপর্যন্ত আসার গল্পটা বেশ কষ্টের এবং অভাবের।

সোমবার দিবাগত রাতে জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে ১-১ গোলে ড্র করে টাইব্রেকারে যায়। সেখানে ৪-৩ ব্যবধানে শুটআউট জেতে। কাই হাভার্টজ এবং নিক ভলতেমের শট সেভ করেন অরল্যান্ডো। বিশ্বকাপ ইতিহাসে দেশের দ্বিতীয় নকআউট জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন ৬ ফুট ৬ ইঞ্চির ২৬ বর্ষী গোলরক্ষক।

কিছু মাস আগেও তার জীবনের চলার পথ ছিল বেশ কঠিন। ২০২১ সালে মেলিসা অ্যাভালোসকে বিয়ে করেন, ২০২২ সালে স্ত্রী সন্তানসম্ভবা হন। সেবছর ডিসেম্বরে গিল-মেলিসা দম্পত্তির প্রথম সন্তান প্রত্যাশিত ছিল, স্বাস্থ্য সমস্যায় মেলিসাকে ৩০ নভেম্বর আগেভাগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল এবং ৭ ডিসেম্বর তাদের সন্তান জন্ম নেয়। গুরুতর শারীরিক জটিলতা নিয়ে নির্ধারিত দিনের একদিন পর শিশু লৌতারো পৃথিবীতে আসে, এবং মেলিসাকে জরুরী অস্ত্রোপচার এবং ছেলকে নিবিড় পরিচর্যার প্রয়োজন পড়ে।

তবে অরল্যান্ডো এরচেয়েও জটিল পরিস্থিতিতে পড়েন এরপর থেকেই। সেসময় পরিবারটি বড় দিন উপলক্ষে বাড়ি এলে উদযাপনের জন্য তাদের কাছে কিছুই অবশিষ্ট ছিল না। একে একে অরল্যান্ডো সবকিছু বিক্রি করতে শুরু করেন সংসার খরচ মেটাতে। ক্লাব থেকে পাওয়া সরঞ্জামও বিক্রি করেন।

সেসময় অরল্যান্ডোর স্ত্রী বলেছেন, ‘আমাদের ছেলে তার জীবনের জন্য লড়াই করেছে। তার বাবা সবসময় সেখানে ছিলেন। তিনি সবকিছু দিয়েছেন, তিনি সবকিছু বিক্রি করেছেন। তার জামাকাপড়, তার স্নিকার্স, এমনকি তার একমাত্র স্মৃতি অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সিটিও।’

ছেলের জন্মের প্রায় একবছর পর, গিল প্যারাগুয়ের মূল দলে দুটি ম্যাচ খেলেন। এরপর জীবন বদলে যাওয়ার মতো সুযোগ আসে। ডাক পান বিশ্বকাপ স্কোয়াডে। প্রথমে আর্জেন্টিনার শীর্ষ সারির দল সান লরেঞ্জোয় ধারে চুক্তিবদ্ধ হন অরল্যান্ডো। ২০২৪ সাল শেষে রিজার্ভ দলে খেলে, ২০২৫ সালে মূল দলের নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠেন। সেসময় প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারোর নজরে পড়েন। এরপরের ইতিহাস সবারই জানা, নকআউটে জার্মানির বিপক্ষে ১২০ মিনিটে ৬টি সেভ এবং টাইব্রেকারে ২টি সেভ, বনে যান প্যারাগুয়ের অমর স্মৃতিময় জয়ের নায়ক।

Tags: জার্মানিপ্যারাগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

Next Post

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

Next Post
ফিফা বিশ্বকাপ ট্রফি, বিশ্বকাপের প্রতীক, সোনালী ট্রফি, ফুটবল বিশ্বকাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

বিশ্বকাপ ফুটবল ট্রফি ও পতাকাসহ ফুটবল মাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে '৭ দেশ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT