চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
Football player receiving red card during match with referee showing card. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে দেখা গেল এক অন্যরকম নজির। লাল কার্ড পাওয়ার পরও পরবর্তী ম্যাচ খেলতে পারবেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। ফিফা এমন সিদ্ধান্ত দেয়ার পর ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক দেশটির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যদিও ফিফাকে এর আগে মার্কিন রাষ্ট্রপতি কার্ডটির বিষয় পুনর্বিবেচনা করতে বলেছিলেন।

ফিফা মার্কিন ফরোয়ার্ড বালোগানের উপর আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায়, বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। রাউন্ড অব বত্রিশের ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে বসনিয়াকে হারায়। সে ম্যাচে তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে ট্যাকল করে তিনি লাল কার্ড দেখেছিলেন।

পরে মার্কিন গণমাধ্যম নিশ্চিত করে রাষ্ট্রপতি ট্রাম্প ফিফাকে সরাসরি ফোন করে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন। শেষে ফিফা নিষেধাজ্ঞা উঠিয়ে নিতেই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানালেন ট্রাম্প।

ফিফা বিবৃতিতে জানিয়েছে, শৃঙ্খলাবিধির ২৭ নং ধারা অনুযায়ী, ম্যাচ নিষেধাজ্ঞার বাস্তবায়ন এক বছরের পরীক্ষামূলক মেয়াদের জন্য স্থগিত করা হয়েছে। বলা হয়েছে, ‘যদি ফোলারিন বালোগান এ সময়কালীন একই ধরনের ও গুরুতর আরেকটি লঙ্ঘন করেন, তবে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। এবং নতুন লঙ্ঘনের জন্য আরোপিত যেকোনো অতিরিক্ত শাস্তির উপর কোনো প্রভাব না ফেলে শাস্তিটি আবার দেয়া হবে।’

আসরে নিজের চার ম্যাচে তিনটি গোল করেছেন ২৫ বর্ষী এ ফরোয়ার্ড। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট খোঁজার ম্যাচে নামবে আয়োজক যুক্তরাষ্ট্র।

Tags: ডোনাল্ড ট্রাম্পফিফা বিশ্বকাপ-২০২৬বসনিয়াবালোগানবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Next Post

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

Next Post
নেইমার ব্রাজিল দলের জার্সি পরে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT