চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে তেহরানে বিদায়ী সংবর্ধনা ইরানের ফুটবলারদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 14, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইরানের ফুটবলারদের তেহরানে বিদায়ী সংবর্ধনা, খেলোয়াড়রা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে সফর নিয়ে উদ্বেগ থাকলেও খেলতে প্রস্তুত হচ্ছে ইরান। দেশ ছাড়ার আগে তেহরানে হাজারো সমর্থকের সমাগমে বিদায়ী সংবর্ধনার আয়োজনও করে ফেলল ইরানের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার তেহরানের ইনকিলাব স্কয়ারে ফিফা বিশ্বকাপ স্কোয়াডের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজনটি করে ফুটবল ফেডারেশন ইসলামী প্রজাতন্ত্র ইরান (এফএফআইআরআই)। যেখানে হাজার হাজার ভক্ত-সমর্থক উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে খেলোয়াড়রা দেশাত্মবোধক বক্তব্য দেন। সমর্থকরা উল্লাসধ্বনি দিয়ে স্বাগত জানায়।

অনুষ্ঠানে ইরানের ২০২৬ বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। দেশটি বিশ্বকাপের প্রশিক্ষণ ক্যাম্প গড়েছে তুরস্কে। মূলত সেখানে যাওয়ার আগে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে হজারো ইরানি সমর্থক

এফএফআইআরআইয়ের সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘গত চার বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সেরা বিদায়। খেলোয়াড়রা জনগণের সাথে আছেন, এবং জনতা দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়েছে। ফলাফল যাই হোক না কেন, সেখানে যেন ইরানের পতাকা উত্তোলিত ও সুরক্ষিত থাকে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। এরপর থেকে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। পরে তাজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭৬তম ফিফা কংগ্রেসে অংশ নিতে গেলে কানাডিয়ান অভিবাসনের বাধায় পড়ে। শেষে কংগ্রেসে অংশ না নিয়ে দেশে ফিরে আসে ফেডারেশন সভাপতি এবং প্রতিনিধি দলটি।

২০২৬ বিশ্বকাপে ইরান খেলবে গ্রুপ ‘জি’তে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হবে।

Tags: ইরানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রথম জানাজা সম্পন্ন

Next Post

ধর্ম বিশ্বাস নিয়ে ভাইরাল বিজয়ের পুরনো বক্তব্য

Next Post
একজন নারী ও দুই পুরুষের হাসিমুখের ছবি, পরিবারিক মুহূর্তের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম বিশ্বাস নিয়ে ভাইরাল বিজয়ের পুরনো বক্তব্য

চ্যানেল আই অনলাইন ভবনের প্রধান প্রবেশদ্বার ও বহিরঙ্গন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT