চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 15, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়রা একত্রে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে গড়াবে বিশ্বকাপে দুই প্রতিদ্বন্দ্বী দলের হাইভোল্টেজ লড়াই। ইউরো জায়ান্ট ইংল্যান্ড এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে আসরের দ্বিতীয় সেমিফাইনালে। অপরাজিত থেকে শেষ চারে এসেছে দুদলই। মহারণের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।

আসরে এপর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬টিতেই জিতছে আর্জেন্টিনা। তারা ১৭ গোল করেছে, যা আসরে সর্বোচ্চ। বিপরীতে হজম করেছে ৬ গোল। অন্যদিকে, ইংল্যান্ড ৬ ম্যাচে ৫ জয় ও ১ ম্যাচ ড্র করেছে। ১৩ গোল করে ৬ গোল হজম করেছে থ্রি লায়ন্সরা। আলবিসেলেস্তেদের আক্রমণভাগ যতটা ভায়বহ, ততটাই পোক্ত তাদের রক্ষণভাগও। আর ইংলিশরা বেশ ভারসাম্যপূর্ণ দল হিসেবে খেলছে।

ফুটবল ইতিহাসে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকে। ১৪ বার মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের জয় ৬টি, আর্জেন্টিনার জয় ৩টি। ৫ ম্যাচ ড্র হয়েছে। নাটকীয় বিশ্বকাপ ম্যাচ এবং ভূ-রাজনৈতিক কারণে দুদলের প্রতিদ্বন্দ্বিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বকাপে এপর্যন্ত ৫ বার দেখা হয়েছে দুদলের। ইংল্যান্ডের ৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ২টিতে। এরমাঝে রয়েছে মেক্সিকোতে ১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচটি। বিখ্যাত সেই ম্যাচে ম্যারাডোনা দুটি গোল করেছিলেন। ৪০ বছর পেরিয়ে গেলেও গোল দুটি এখনও বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। দ্বিতীয় গোলটি ছিল নিজেদের অর্ধ থেকে করা এক অসাধারণ একক প্রচেষ্টার ফসল, যা পরে ফিফা বিশ্বকাপের ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে নির্বাচিত করে। প্রথম গোলটি ইংল্যান্ডে বেশি বিখ্যাত, যা ছিল ‘হ্যান্ড অব গড’ গোল।

এ ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে তিনে রয়েছে আর্জেন্টিনা। চলতি আসরে তারা এসেছে বিশ্বকাপ ধরে রাখার উদ্দেশ্যে। তাদের দলে আছে বিশ্বের অন্যতম সেরা লিওনেল মেসি। ইতিমধ্যে ৮ গোল ও ২ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় কাইলিয়ান এমবাপের সাথে সমান থেকেও দুইয়ে আছেন তিনি। বিশ্বকাপে সর্বকালের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হয়েছেন তিনি চলতি আসরে, করেছেন ২১ গোল। আছেন লৌতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল এবং নিকোলাস ওটামেন্ডির মতো তারকা।

ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে চারে আছে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী তারা। দলের অন্যতম তারকা হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম। দুজনই ৬টি করে গোল এবং ১টি করে অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চারে আছেন। আছেন অ্যান্থনি গর্ডন, ডেক্লান রাইস, মার্কাস র‍্যাশফোর্ড, বুকায়ো সাকার মতো তারকারা।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডপরিসংখ্যানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

Next Post

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

Next Post
রাশিয়া ও মিয়ানমার সেনারা যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

ইরানের আহমাদিনেজাদ ও মোসাদের প্রতিনিধির সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT