চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 14, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্স ও স্পেন ফুটবল দলের খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট ফ্রান্স এবং স্পেন। ম্যাচের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ডালাসে হেভিওয়েট সেমিকে ‘অসাধারণ’ হবে বলেছেন।

২০২৪ ইউরো সেমিতে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে যায় স্পেন, পরের বছর নেশনস লিগে সেমিফাইনালে ৯ গোলের এক রুদ্ধশ্বাস ম্যাচে লে ব্লুসকে হারায় লা রোজারা। দেশমের মতে ‘যা হয়ে গেছে, তা হয়েই গেছে।’

সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘তারা অতীতে জিতেছে ঠিকই, কিন্তু আমি পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা এখন অন্য এক স্তরে পৌঁছে গেছি। আমরা ফাইনালে যেতে চাই।’

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এ ম্যাচ জিতলে টানা তিন বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো তৃতীয় দেশ হবে। কেবল ওয়েস্ট জার্মানি ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালে এবং ব্রাজিল ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে।

‘সেমিফাইনালে স্পেন ফেভারিট হিসেবেই শুরু করবে। তারা ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। আমরা জানি এটি একটি অত্যন্ত দর্শনীয় ম্যাচ হতে পারে। লুইস (স্পেন কোচ) এবং আমি জানি কীভাবে রক্ষণ সামলাতে হয় এবং আক্রমণভাগে দুই দলের মান বিবেচনা করলে, আমরা মনে করি এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে।’ যোগ করেন দেশম।

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

Tags: দিদিয়ের দেশমফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

স্প্যানিশ ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT