চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দ খুঁজে পেল ব্রাজিল, জয় এনে দিলেন কুনহা-ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 20, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের খেলোয়াড় গোলের সামনে, প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনাছন্দে ফিরে জয়ের দেখা পেল ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বেশ সমালোচনায় পড়ে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে ম্যাথিয়াস কুনহার জোড়া এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে কোন গোলের দেখা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

‎ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক শটে জালে বল জড়ান রাফিনহা, অফসাইডে গোলটি বাতিল হয়। ২২ মিনিটে আবারও সুযোগ পায় ব্রাজিল, হাইতি গোলরক্ষকের বিপক্ষে ওয়ান-ওয়ান পরিস্থিতি। শট নেন রাফিনহা, বারের পাশ কাটিয়ে চলে যায় বল। এরপর আরও আক্রমণাত্মক হতে থাকে ব্রাজিল। এক মিনিট পর গোলের দেখা পায় তারা।

২৩ মিনিটে বল জালে জড়ান ম্যাথিয়াস কুনহা, এগিয়ে যায় ব্রাজিল। ৩৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে বোর্ডে তৃতীয় গোল যুক্ত করেন ভিনিসিয়াস জুনিয়র। এদিন প্রথমার্ধে বেশ ছন্দে খেলেছে ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ব্রাজিল একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে হাইতি রক্ষণকে। দ্বিতীয়ার্ধে শুরুতে অফসাইডে আরও একটি গোল বাতিল হয় সেলেসাওদের। ৬৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় হাইতি। কর্নার থেকে আসা বলে হেড করেন জেনরিকনার বেলেগার্ড, অসাধারণভাবে সেটি ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। সেখান থেকে ফিরতি গোল হতে পারত, সে যাত্রায় বাঁচিয়ে দেন মার্কুইনহোস।

৬৯তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট বার পোস্টে লেগে ফিরে আসে, যদিও রেফারি সেটি পরে অফসাইড দেন। ম্যাচের ৭৮ মিনিটে এন্দ্রিকের শট জালে গেলে অফসাইডে সেটিও বাতিল হয়। ম্যাচের ৯০ মিনিট শেষে সহজ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল, মার্তিনেল্লির পাস জালের জড়াতে ব্যর্থ হন দানিলো সান্তোস।

সি গ্রুপে প্রতি দল ২টি করে ম্যাচ খেলেছে। ১ জয় এবং ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ব্রাজিল, একই সমীকরণে দুইয়ে আছে মরক্কো। ১টি করে জয় এবং হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। কোন জয় না পাওয়া হাইতি বিনা পয়েন্টে তলানিতে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৫ তারিখ স্কটিশদের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৪টায় নামবে ব্রাজিল। একইদিন একই সময়ে গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো এবং হাইতিও মুখোমুখি হবে।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলভিনিসিয়াসম্যাথিয়াস কুনহালিড স্পোর্টসসেমিলিড ২০২৬হাইতি
Previous Post

কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল

Next Post

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, কয়েক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

Next Post
বজ্রপাতের সাথে ঝড়ো আকাশের দৃশ্য, সবুজ মাঠের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, কয়েক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

উচ্চ Spannung বিদ্যুৎ লাইন ও পোলের ছবি, বাংলাদেশের বিদ্যুৎ অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT