চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 12, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশে এগিয়ে থেকেও সমতায় এসে পরে ম্যাচে জয় তুলে নেয়া। সেরা ষোলোয় মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২তে প্রত্যাবর্তন মহাকাব্য লিখে জেতা। সবশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১১২ মিনিট পর্যন্ত ১-১ সমতায় থেকে ২-১এ জয় নিয়ে ঘুরে দাঁড়ানো। টানা তিন ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনে সেমিফাইনালে উঠে গেছে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি বললেন, এমন জয়ের ধরন আর্জেন্টিনার ডিএনএতেই রয়েছে।

কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও লৌতারো মার্টিনেজ। সুইসদের একমাত্র গোলটি করেন ড্যান এনডয়ে। সেমিতে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘আমরা জানতাম যে আমাদের কষ্ট সহ্য করতে হবে। এটা আমাদের রক্তের অংশ, এটা আমাদের ডিএনএর অংশ। আর এটাই মনের শান্তি এনে দেয়। কাতারে আমরা ততটা অভিজ্ঞ ছিলাম না, আমি নিজেও না, এবং ওই ধরনের পরিস্থিতিগুলো খুব কঠিন ছিল।’

স্কালোনির মতে, বিশ্বাস না হারিয়ে কষ্ট সহ্য করার ক্ষমতাই এই আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

বলেছেন, ‘তবে, এখন আমরা আরও অভিজ্ঞ, কারণ আমরা জানি প্রতিপক্ষের দ্বারা কোণঠাসা হয়ে পড়া বা সমতাসূচক গোল হজম করার অনুভূতি কেমন হয়। তাই আজ আমরা নিজেদের সংযম বজায় রেখেছি। দল জানত কীভাবে শান্ত থাকতে হয় এবং অবশ্যই, আমরা কখনোই হাল ছাড়ব না। যখন সেমিফাইনালে পৌঁছান, তখন আপনাকে কষ্ট সহ্য করতে হয়। আপনাকে এরমধ্য দিয়ে যেতে হয়।’

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬স্কালোনি
Previous Post

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

Next Post

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

Next Post
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

অগ্নিনির্বাপণ বিমান দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT