চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 15, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার অনুরোধে নীল অ্যাওয়ে জার্সি পরবেন লিওনেল মেসিরা, ইংল্যান্ড সম্পূর্ণ সাদা কিট পরেই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নামবে। গাঢ় নীল জার্সিটি শুধু একটি বিকল্প জার্সি নয়, তার চেয়েও বেশি কিছু আলবিসেলেস্তেদের জন্য। অনেকের কাছে এটি দলটির ফুটবল লোককথার একটি অংশ। দেশটির বিশ্বকাপের সবচেয়ে বিখ্যাত কিছু স্মৃতি এবং সৌভাগ্যের সাথে জড়িয়ে আছে নীল রঙের জার্সি।

আর্জেন্টাইন এক সাংবাদিক জানাচ্ছেন, আর্জেন্টিনা কিট পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল। ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন উভয়ের পক্ষ থেকেই বিষয়টি এখনও নিশ্চিত না করলেও, মোটামুটি নিশ্চিত নীল জার্সি পরে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

মেক্সিকোতে আয়োজিত ১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের বিখ্যাত জয়ে ম্যারাডোনা দুটি গোল করেছিলেন। ৪০ বছর পেরিয়ে গেলেও গোল দুটি এখনও বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। দ্বিতীয় গোলটি ছিল নিজেদের অর্ধ থেকে করা এক অসাধারণ একক প্রচেষ্টার ফসল, যা পরে ফিফা বিশ্বকাপের ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে নির্বাচিত করে। প্রথম গোলটি ইংল্যান্ডে বেশি বিখ্যাত, যা ছিল ‘হ্যান্ড অব গড’ গোল। সে ম্যাচে আলবিসেলেস্তেরা গাঢ় নীল জার্সি পরেছিল।

তার ঠিক ১২ বছর পর, আর্জেন্টিনা আবারও গাঢ় নীল জার্সি পরেছিল, যেখানে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোতে নাটকীয় ২-২ ড্রয়ের পর পেনাল্টিতে ইংল্যান্ডকে বিদায় করে। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল এই ভাবনাটা বোঝেন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এর সাথে যদি কোন কুসংস্কার জড়িত থাকত, তাহলে আমিও একই কাজ করতাম। তাই তাদের কৃতিত্ব দিতেই হয়। আমি এ ব্যাপারে অবগত ছিলাম না।’

‘আমার কিছু কুসংস্কারমূলক অভ্যাস আছে। আপনাদের বলব না, কারণ আরেকটি কুসংস্কার হল, যদি বলি, তাহলে তা কাজ করবে না। আমাদের এমনকিছু অভ্যাস আছে যা আপনাকে সারাদিন স্থির ও শান্ত রাখে, এবং তা বদলাবে না। অবশ্যই, আমাদের সৌভাগ্যসূচক জিনিসও আছে, এবং উচ্চস্তরের খেলায় এ বিষয়গুলো খুবই স্বাভাবিক।’

তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কুসংস্কার বা নীল জার্সি চাওয়ার বিষয়ে কিছুই জানেন না। বলেছেন, ‘আসলে, নীল জার্সিটা চাইনি। জানি না কে চেয়েছিল। তবে সম্ভবত এটা একটা ঐতিহ্য। সত্যিই জানি না। এ বিষয়ে কিছু বলতে পারব না। আর যদি থমাসের এতে কোন সমস্যা না থাকে, তাহলে আমারও সমস্যা নেই।’

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডথমাস টুখেলফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল স্কালোনিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

Next Post

বলিউড ছবি করতে চান হলিউড তারকা ম্যাট ডেমন!

Next Post
অভিনেতা ম্যাট ডেমন হলিউডের সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ছবি করতে চান হলিউড তারকা ম্যাট ডেমন!

শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT