চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

সেই অনুপ্রেরণায় লড়বে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 15, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
অলিম্পিক খেলায় ফুটবল খেলোয়াড়ের অ্যাকশন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মঞ্চে অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, মুখোমুখি হতে চলছে রাতে, মহাযজ্ঞের সেমিফাইনালে। ম্যাচের আগে এখনও উত্তাপ ৪০ বছর আগের ইতিহাস নিয়ে। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার অবদানে ইংল্যান্ডকে নকআউট থেকে বিদায় করেছিল আর্জেন্টিনা। সেই সুযোগ লিওনেল মেসির হাতে, সেই অনুপ্রেরণায়ই বিশ্বচ্যাম্পিয়নরা নামবে, বললেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টিনার এই নতুন প্রজন্ম ইংল্যান্ডের বিপক্ষে বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে। ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের বিখ্যাত জয়ে ম্যারাডোনা দুটি গোলই করেছিলেন। ৪০ বছর পেরিয়ে গেলেও গোল দুটি এখনও বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। দ্বিতীয় গোলটি ছিল নিজের অর্ধ থেকে করা এক অসাধারণ একক প্রচেষ্টার ফসল, যা পরে ফিফা বিশ্বকাপের ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে নির্বাচিত করে। প্রথম গোলটি ইংল্যান্ডে বেশি বিখ্যাত, যা ছিল ‘হ্যান্ড অব গড’ গোল। গোলটি এখনও বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।

চল্লিশ বছর পর দুদেশের লড়াই দেখা হচ্ছে না কিংবদন্তি ম্যারাডোনার, তবে আলবিসেলেস্তেদের হয়ে লড়বেন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন ম্যাক অ্যালিস্টার। বলেছেন, ‘ডিয়েগো যা করেছেন তা চেষ্টা করা অসম্ভব। হয়তো এটা শুধু লিওই করতে পারবেন।’

‘সম্প্রতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্লিপ ছড়িয়ে পড়ছে ডিয়েগোকে নিয়ে। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, তিনি কী বোঝাতে চেয়েছিলেন, কারণ এগুলো আমাদের অনুপ্রাণিত করে। ডিয়েগো আমাদের দেশের জন্য একটি প্রতীক এবং আশা করি ১৯৮৬ সালে সেই দলটির মতো কিছু অর্জন করতে পারব।’

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিম্যারাডোনালিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

Next Post

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

Next Post
সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তোলা ছবি, ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

বাংলাদেশি যুবককে ব্রাজিলে গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT