চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

উদ্বোধনী ও ফাইনালের অনুষ্ঠান নিয়ে ফিফার বড় চমক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 10, জুন 2026
in বিনোদন
A A
বৈচিত্র্যময় পারফর্মারদের ছবি, একে অপরের দিকে তাকিয়ে হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। মাঠের লড়াই শুরুর আগেই এবার সংগীতপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে এলো ফিফা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনালের হাফটাইম শোর তারকাখচিত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ-মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে তিনটি অনুষ্ঠানই একটি অভিন্ন বার্তা বহন করবে, ফুটবলের মাধ্যমে বিশ্বকে একসূত্রে বাঁধা।

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে। মেক্সিকোর উদ্বোধনী মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা ও আফ্রিকান সংগীত তারকা বার্না বয়। তারা পরিবেশন করবেন বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’। এছাড়া জে বালভিন, বেলিন্ডা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও টাইলার মতো জনপ্রিয় শিল্পীরাও অংশ নেবেন।

কানাডার টরন্টো স্টেডিয়ামে ১২ জুন অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। দেশটির বৈচিত্রময় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সাজানো এই আয়োজনে প্রধান আকর্ষণ থাকবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেট। তাদের সঙ্গে মঞ্চ ভাগ করবেন আলেসিয়া কারা, জেসি রেয়েজ, নোরা ফাতেহি, এলিয়ানা, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।

একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশাল এই আয়োজনে প্রধান শিল্পী হিসেবে থাকছেন কেটি পেরি ও র‌্যাপ তারকা ফিউচার। এছাড়া পারফর্ম করবেন আনিত্তা, ব্ল্যাকপিংকের লিসা, রেমা ও টাইলা।

তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে বিশ্বকাপের ফাইনালে। ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত ফাইনালে প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে হাফটাইম শো আয়োজন করবে ফিফা।

সুপার বোলের আদলে তৈরি এই বিশেষ আয়োজনে এক মঞ্চে দেখা যাবে বিশ্বসংগীতের তিন মহাতারকা ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসকে। ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিনোদন আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে এই হাফটাইম শোকে।

ফিফা জানিয়েছে, পুরো আয়োজনের সৃজনশীল দিকনির্দেশনায় রয়েছেন অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের নির্মাতা মার্কো বালিচ। আর ফাইনালের হাফটাইম শোর পরিকল্পনা করছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজন করা হবে এই বিশেষ অনুষ্ঠান।

ফুটবল, সংগীত এবং বৈশ্বিক সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে বিশ্বকাপ ২০২৬। মাঠের উত্তেজনার পাশাপাশি এবার দর্শকরা উপভোগ করবেন বিশ্বের সেরা তারকাদের এক বর্ণিল সংগীত উৎসবও। গালফ নিউজ

Tags: উদ্বোধনী অনুষ্ঠাননোরা ফাতেহিফিফা বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬বিটিএসবিশ্বকাপবিশ্বকাপ ফুটবলবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোম্যাডোনালিড বিনোদনশাকিরাসঞ্জয়সেমিলিড ২০২৬
Previous Post

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

Next Post

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

Next Post
২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী, বড় অক্ষরে লেখা FIFA WORLD CUP 2026. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

অর্জেন্টিনার লিওনেল মেসি বিশ্বকাপের গোল্ডেন বল হাতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT