চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ষষ্ঠ বিশ্বকাপে যাদের নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে যাচ্ছে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 29, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বিশ্বকাপ ট্রফি জয় উদযাপন করছেন, আর্জেন্টিনা দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অপেক্ষার পালা শেষ। ২০২৬ বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবারও মহাযজ্ঞে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন ৩৮ বর্ষী ইন্টার মিয়ামি ফরোয়ার্ড লিওনেল মেসি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই মহাতারকা এবার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে চলেছেন। 

জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ১৯৮ ম্যাচ এবং সর্বোচ্চ ১১৬ গোলের মালিক মেসির ওপরই আবারও বড় প্রত্যাশা। ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষপর্যন্ত তিনি দলে জায়গা করে নিয়েছেন। কিংবদন্তি মেসির সামনে এবার শিরোপা ধরে রাখার অভিযান।

২০২২ কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন এবারের স্কোয়াডে। মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো ডে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লৌতারো মার্টিনেজসহ ১৭ জন ফুটবলার।

দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছেন, যারা আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের হাল ধরবেন। ভ্যালেন্টিন বারকো, নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনের সঙ্গে ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

তবে আলোচনায় থাকলেও অবসর ভেঙে দলে ফেরানো হয়নি অ্যাঙ্গেল ডি মারিয়াকে। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গত বিশ্বকাপ ফাইনালের গোলদাতা।

স্কালোনির এই চূড়ান্ত তালিকায় বড় চমক হলো ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আর্জেন্টিনার আক্রমণভাগে শেষপর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি এই তরুণ। স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস অ্যাকুনা।

আর্জেন্টিনা বিশ্বকাপ দল

কোচ: লিওনেল স্কালোনি

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মোলিনা।

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, রদ্রিগো ডে পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লে সেলসো, ইজিকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, লৌতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬মেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ে শক্ত প্রতিপক্ষ পেল বাংলাদেশ

Next Post

দেশের ৮ অঞ্চলে ঝড় হতে পারে

Next Post
Bangladesh coast during cyclone with strong winds and stormy weather. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৮ অঞ্চলে ঝড় হতে পারে

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT