চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত বড় ব্যবধানে জিতব ভাবিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 04, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল জেতার পর উল্লাস করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঘিনীদের পায়ের থাবায় যেন বিপর্যস্তই হয়ে যায় অতিথি দল। ৮-০ গোলের বিশাল জয়ে সাবিনা খাতুনের দল সিরিজটাও নিজেদের করে নিয়েছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন বড় ব্যবধানের জয়ে রীতিমত বিস্ময় প্রকাশ করেন লাল-সবুজের দলের কোচ সাইফুল বারী টিটু । নিজের কোনো অবদান নেই দাবি করে সব কৃতিত্ব তিনি মেয়েদেরকেই দিলেন।

‘আমি নিজেও খেলোয়াড় ছিলাম। প্রথম ম্যাচ হয়তো আমাদের জন্য কঠিন ছিল না, স্বাচ্ছন্দ্যেই জিতেছিলাম। কিন্তু এবার এতো বড় ব্যবধানে জিতব ভাবিনি। প্রথম জয়ের পর আবারও সবটুকু নিংড়ে দেয়ার এই কৃতিত্ব পুরোপুরি মেয়েদের। এই মেয়েদের ভিন্ন মাত্রার মানসিকতা।এখানে আমার বিন্দুমাত্র অবদান নেই, পুরোটাই মেয়েদের। আমিও তো অবাক হয়েছি, স্কোরলাইন ৮-০! ওয়াও। সাধারণত বেশ কয়েকটি গোলের পর একটু অন্যরকম ভাব আসে। কিন্তু ওরা প্রতিনিয়ত গোল করেই গেছে।’

অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সংগ্রাম করে যাওয়া বাংলার ফুটবলাররা আজকের অবস্থানে এসেছে। । চড়াই-উৎরাই পেরিয়ে ফল পেতে শুরু করা টিম টাইগ্রেস নিয়ে টিটু জানালেন নিজের অভিমত।

‘আমার ধারণা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পুরো দেশের মানুষই ওদের হৃদয়ে ধারণ করে নিয়েছে। ওটার ধারাবাহিকতায় থাকাটাই ছিল গুরুত্বপূর্ণ। এশিয়ান আমরা কঠিন যে ম্যাচ খেলেছি। বিশেষ করে জাপানের বিপক্ষে। আমার মনে হয় ওই ম্যাচটি মানসিকভাবে মেয়েদের আরও শক্ত করেছে, অভিজ্ঞ করেছে।’

৭৪ মিনিটে জোড়া গোল পাওয়া তহুরা খাতুনের জায়গায় খেলতে নামেন শামসুন্নাহার জুনিয়র। এক গোল করা সানজিদা আক্তারের পরিবর্তে মাঠে আসেন মাতসুশিমা সুমাইয়া । বদলি হিসেবে নামা দুই ফুটবলারও করেন নিশানাভেদ। সুযোগের দারুণ ব্যবহার করে দলের সব ফুটবলারের নিজেকে উজাড় করে নেয়ার মানসিকতা নিয়েও কথা বলেন বাঘিনীদের কোচ। বললেন, ‘একজন বদলি ফুটবলার নেমে গোল করছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করছেন। এতে নির্দেশ করে দলটি বেশ ভালো।’

সাইফুল বারী টিটুর সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের চুক্তি রয়েছে। বাফুফের সাবেক ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি আবারো বাংলাদেশে ফিরে সাবিনাদের হেড কোচ হতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে টিটুর যাত্রা শেষের পথে কিনা- সেই প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন ,‘আমার চুক্তি ৩১ তারিখ পর্যন্ত রয়েছে। এরপরের বিষয় নিয়ে এখনো ভাবছি না।’

পল স্মলির হেড কোচ হয়ে আসলে তার অধীনে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন কিনা- এ প্রশ্ন শুনে হাসতে হাসতে টিটুর উত্তর, ‘আপনারা পারেনও ভাই!’

Tags: কমলাপুরটিটুফিফা উইন্ডোবাংলাদেশবাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলমেয়েদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচলিড স্পোর্টসসিঙ্গাপুর
Previous Post

মানুষের বিপদে পাশে দাঁড়ান, নেন না ঘুষ!

Next Post

৭৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯৮৫ জনের

Next Post
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯৮৫ জনের

ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্মিথ-ওয়ার্নার ঋণ শোধ করেছেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT