চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারেই বিশ্বকাপ শেষ ব্রাজিলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 04, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ও ইরানের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনায় বসা ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে শেষ হল ব্রাজিলের বিশ্বকাপ মিশন। শনিবার রাতে সান হুয়ান ডেল বিসেন্টেনারিও স্টেডিয়ামে ইসরায়েলের কাছে ৩-২ গোলে হেরেছে লাতিন দলটি। সেমিতে ইসরায়েলের দেখা হবে যুক্তরাষ্ট্র অথবা উরুগুয়ের বিপক্ষে।

প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মার্কোস লিওনার্দো ম্যাচের প্রথম গোলটি করে এগিয়ে দেন ব্রাজিলকে। তিন মিনিট পর আনান খালাইলি গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ের খেলা থাকে ১-১।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে, অর্থাৎ ৯১ মিনিটে আবারও লিড পায় ব্রাজিল। ম্যাথিউস নাসিমেন্টো বক্সের ভেতর থেকে দুজনকে কাটিয়ে গোল করেন। সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা, ৯৩ মিনিটে হামজা শিবলির গোলে ফের সমতায় ফেরে ইসরায়েল।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের প্রায় শেষে ১০৮ মিনিটে গোল করে এগিয়ে যায় ইসরায়েল। গোল করেন ডর টাগারম্যান, বক্সের ভেতর তিনজনকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন। এতে ২০২৪ সালে অলিম্পিকে অংশ নেয়াও নিশ্চিত হল দেশটির, যেখানে আশাভঙ্গ হয়েছে ব্রাজিলের।

ইসরায়েলের জয়ে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ বলেছেন, ‘আমাদের যুব ফুটবল দল অসাধারণ একটি ম্যাচ খেলেছে, বিশাল একটি জয় এটি। চমৎকার দলগত পারফরম্যান্সে আমাদের জন্য সম্মান ও আনন্দ বয়ে এনেছে।’

Tags: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপআর্জেন্টিনাইসরায়েলফিফাব্রাজিললিড স্পোর্টস
Previous Post

টিজারে সাড়া ফেলে দিল সিয়াম-মীমদের ‘অন্তর্জাল’

Next Post

পিবিআই প্রধানের মামলায় জামিন পাননি সাবেক এসপি বাবুল

Next Post
আলোচনামূলক ছবি, ব্যক্তির মুখের ছবি, sunglasses পরা পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিবিআই প্রধানের মামলায় জামিন পাননি সাবেক এসপি বাবুল

নওয়াজের ছবি, গম্ভীর মুখাবয়ব, হালকা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'বলিউডে খেতে বসা নিয়েও চলে বৈষম্য', জানালেন নওয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT