চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিয়ারার রায়ে দলবদল নিয়মে পরিবর্তনের কথা ভাবছে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের মনোযোগী দৃষ্টি, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদল সংক্রান্ত কারণে ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছিলেন চেলসি ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার লাসানা দিয়ারা। মাসের শুরুতে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস রায় দিয়েছেন। দিয়ারার পক্ষেই গেছে রায়। এ ঘটনায় দলবদল নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

দলবদলের ক্ষেত্রে ফিফার নিয়ম হল, ‘একজন ফ্রি এজেন্ট খেলোয়াড় কোনো ক্লাবে যোগ দেয়ার পর যদি কোনো কারণ ছাড়াই মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি বাতিল করেন, তাহলে ক্লাবটিতে ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ থাকবেন ওই খেলোয়াড়। এমনকি নতুন কোনো ক্লাবে যোগদান করলে সেই ক্লাবটিও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন ক্ষতিপূরণ দিতে।’

নিয়মটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এমন দাবি করে ইউরোপিয়ান ইউনিয়নের একটি আদালতে মামলা দায়ের করেন ফ্রান্স মিডফিল্ডার দিয়ারা। তার যুক্তি ছিল, ২০১৪ সালে রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোর সাথে চুক্তি অবসানের পর ফিফার নিয়মগুলো তার স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। ২০১৫ সালে বেলজিয়ামের ক্লাব শার্লেরোইতে প্রস্তাবিত দলবদলে দিয়ারাকে আন্তর্জাতিক স্থানান্তর শংসাপত্র (আইটিসি) দিতে অসম্মতি জানায় ফিফা।

দিয়ারার অভিযোগের সাথে আদালত সম্মতি জানিয়ে বলেছেন, ‘ফিফার অস্বীকৃতি প্রমাণ করে যে, নিয়মগুলো পেশাদার ফুটবলারদের অবাধ চলাচলে বাধা দেয়, যারা নতুন ক্লাবে নিজেদের মেলে ধরতে চান।’

রায়ের পর ফিফা জানিয়েছে, নিয়মগুলো পরিমার্জিত করার অংশ হিসেবে ফুটবল স্টেকহোল্ডারদের সাথে বৈশ্বিক সংলাপে বসবে।

ফিফার প্রধান আইনি ও কমপ্লায়েন্স অফিসার এমিলিও গার্সিয়া সিলভেরো বলেছেন, ‘ফিফা তার নিয়ন্ত্রক কাঠামো আরও বিকাশের জন্য উন্মুখ, স্পষ্টতই সমস্ত প্রাসঙ্গিক এবং প্রভাবিত পক্ষের মতামত এবং সুযোগ হিসেবে বিবেচনা করে। দিয়ারার সিদ্ধান্তকে কাঠামোর আধুনিকীকরণ করার পথে একটি সুযোগ হিসাবে দেখে, যা ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির ঘোষিত উদ্দেশ্যগুলোর মধ্যে একটি।’

Tags: দিয়ারাফিফালিড স্পোর্টস
Previous Post

ছয় দিনে এই বাংলা ছবির আয় ৪ কোটি!

Next Post

ডিমের আড়ত বন্ধ রাখছেন ব্যবসায়ীরা, সরবরাহ সঙ্কটের আশঙ্কা

Next Post
বাংলাদেশের বাজারে ডিমের ব্যাপক সংগ্রহ ও বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমের আড়ত বন্ধ রাখছেন ব্যবসায়ীরা, সরবরাহ সঙ্কটের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন: রুহ বাবা ও সিংহাম সিনেমার দৃশ্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রুহ বাবা'র সঙ্গে 'সিংহাম'-এর টক্কর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT