চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

ফিফা লাইভ র‍্যাঙ্কিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 27, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ফিফা বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক বিরতিতে খেলছে বিভিন্ন দেশ। দলগুলোর ম্যাচ শেষে র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ করার প্রথা ভেঙে এমাসে শুরু হয়েছে ফিফার লাইভ র‌্যাঙ্কিং। অর্থাৎ, প্রতি ম্যাচের পর তালিকার হিসাবনিকাশ। বৃহস্পতিবার হয়েছে অনেক ম্যাচ। তারপর প্রকাশিত লাইভ র‍্যাঙ্কিংয়ে বেশকিছু পরিবর্তন। এবারের হালনাগাদে জায়গা হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সঙ্গে পিছিয়ে গেছে বাংলাদেশ, ব্রাজিলও।

ফিফার সবশেষ র‍্যাঙ্কিং হালনাগাদে একধাপ পিছিয়ে তিনে নেমে গেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ না খেলেই অবস্থান হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি। র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ও ব্রাজিলের। আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে ৩-০তে হেরে দুধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ১৮০ থেকে এখন লাল-সবুজদের অবস্থান ১৮২তে।

ফ্রান্সের বিপক্ষে হারের পর একধাপ নিচে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তালিকায় পাঁচ থেকে ছয়ে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল। ফরাসিদের বিপক্ষে তারা হেরেছে ২-১ ব্যবধানে।

ম্যাচ না খেলেও আর্জেন্টিনার অবনমনের কারণ ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জয়। তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৭৩.৯৬, যা আর্জেন্টিনার ১৮৭৩.৩৩ পয়েন্ট ছাড়িয়ে গেছে। দুই নম্বরে এখন ফ্রান্স। মৌরিতানিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচে জিতলে আবারও ফ্রান্সকে ছাড়িয়ে যেতে পারবে আলবিসেলেস্তেরা।

এছাড়া শীর্ষ দশে আর কোন পরিবর্তন নেই। যথারীতি এক নম্বরে আছে স্পেন। চারে ইংল্যান্ড। দশ দলের মধ্যে আগের মতোই শেষ চারটি স্থানে যথাক্রমে আছে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। এই উইন্ডোর পরবর্তী ম্যাচের পর এটা আবার পরিবর্তন হবে। আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল স্থায়ী র‍্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।

Tags: আর্জেন্টিনাফিফা র‌্যাঙ্কিংবাংলাদেশব্রাজিললিড স্পোর্টস
Previous Post

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

Next Post

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

Next Post

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-১৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT