চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 25, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

বয়কটের হুমকি থেকে সরে আসার পর ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই ফিফার কাছে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট থেকে সরিয়ে নেয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এমন বাস্তবতায় প্রতিপক্ষ থেকেও সমর্থন পাচ্ছে দেশটি।

জুনে শুরু হতে চলা বিশ্বকাপ এবার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মেগা ইভেন্টে ইরানের বিপক্ষে ম্যাচটি যুক্তরাষ্ট্রের বাইরে খেলতে আপত্তি নেই নিউজিল্যান্ড ফুটবল দলের। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তার শঙ্কায় ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিলেও কিউই ফুটবলাররা জানিয়েছেন, ফিফা ভেন্যু পরিবর্তন করলে তারা সেখানে খেলতেও প্রস্তুত।

ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নেবেন জানিয়ে কিউই মিডফিল্ডার রায়ান থমাস বলেছেন, ‘ইরান বাছাইপর্ব পেরিয়েই এখানে আসার যোগ্যতা অর্জন করেছে। যদি আমাদের তাদের সঙ্গে মেক্সিকো বা কানাডায় খেলতে হয়, তবে আমরা সেখানেই খেলব। এটি আমার কাছে খুব বড় কোন সমস্যা নয়।’

২০২৬ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ইরানের প্রতিদ্বন্দ্বী বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ইরানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বিশ্বকাপে দুই দলেরই এটি প্রথম ম্যাচ।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ। তারপর থেকে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ সংশয়ের মুখে পড়েছে। ইরান ফুটবল ফেডারেশন এর আগে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছিল। গণমাধ্যমে আসে, ফিফা এ প্রস্তাব বিবেচনা করবে না যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ফিফা।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপইরাননিউজিল্যান্ডফিফাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

Next Post

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

Next Post

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT