চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় ভিয়েতনাম পরীক্ষা, প্রস্তুত আত্মবিশ্বাসী জামাল-হামজারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 26, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে কয়েকঘণ্টা পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে বেশ আত্মবিশ্বাসী দুদলের কোচ-খেলোয়াড়। র‍্যাঙ্কিংয়ে লাল-সবুজদের চেয়ে ৭২ ধাপ এগিয়ে ভিয়েতনাম। তাদের মাটিতে দারুণ কিছু করতে মুখিয়ে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনাম আছে ১০৮এ। বাংলাদেশ ১৮০তে।

দেশ যখন ঈদ উৎসবে, তখন ব্যস্ততা চলছে জাতীয় দলের। শুক্রবার রাতে ঢাকা ছাড়ে দলটি। শনিবার সকালে পৌঁছায় ভিয়েতনামের হ্যানয়ে।

সেসময় দলের সাথে ছিলেন না হামজা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার দলের সঙ্গে তার যুক্ত হওয়ার কথা ছিল। ক্লাব লেস্টার সিটি থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় বিলম্বিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভিয়েতনামে পৌঁছেই দলের সঙ্গে যোগ দেন লাল-সবুজের তারকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় চোট নিয়েও কথা বলেন, ‘কোন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ্‌, এখন বেশ ভালো লাগছে।’

ভক্ত-সমর্থকদের ঈদ শুভেচ্ছায় হামজা বলেছেন, ‘১৫ ঘণ্টার ভ্রমণ শেষ করে এখানে এসেছি, খুব বেশি কষ্ট হয়নি। এখন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। ঈদ মোবারক।’

এদিকে বুধবার লড়াইয়ের আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ছিলেন দুদলের কোচ এবং অধিনায়ক। বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা হামজাকে খেলনো নিয়ে কথা বলেন।

দলের সাথে যুক্ত হয়ে অনুশীলনে হামজা

ক্যাবরেরা বলেন, ‘হামজা গতকাল বিকেলে এসে পৌঁছেছে। সে ভালো আছে, কিন্তু আবহাওয়া ও সময়-অঞ্চলের সাথে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। আমরা তার অবস্থা মূল্যায়ন করে ম্যাচের জন্য তার অংশগ্রহণ বিবেচনা করব।’

দলের মূল লক্ষ্য নিয়ে কোচ বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হল সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আনুষ্ঠানিক ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’

সব ক্লান্তি ও প্রস্তুতি পেরিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশের অগ্রগতির কথা টেনে বলেছেন, ‘ম্যাচ কঠিন হবে, কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া

অন্যদিকে প্রতিপক্ষ কোচের চিন্তা হামজাকে নিয়ে। বাংলাদেশ তারকার জন্য আলাদভাবে ছক কষছেন স্বাগতিক কোচ কিম সাং সিক। বলেছেন, ‘হামজাকে চিনি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সাথে মিলে আমরা তার শক্তির জায়গাগুলো মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’

বর্তমানে বাংলাদেশের উন্নতির কথাও বলেছেন কিম সাং, ‘গতবছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে দল পর্যন্ত। বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেকবেশি শক্তিশালী।’

শক্তির বিচারে ভিয়েতনাম বেশ এগিয়ে থাকলেও মাঠে শমিত সোম, হামজা, জায়ান আহমেদ, জামালদের আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মনোভাব, গত নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ২২ বছর পর জয়ের সুখস্মৃতি এগিয়ে রাখবে বাংলাদেশকে। ম্যাচের আগে নিজেদের বেশ ঝালিয়ে নিয়েছেন শমিত-জায়ানরা।

এই ম্যাচের পর আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই আছে বাংলাদেশর। ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচটি সামনে রেখে ভিয়েতনামের বিপক্ষে শুধু ভালো ফলাফল করতেই চাইছে না বাংলাদেশ, নিজেদের পরিস্থিতিও যাচাই করতে চাইছে।

Tags: ক্যাবরেরাজামালফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচবাংলাদেশভিয়েতনামলিড স্পোর্টসহামজা
Previous Post

একাত্তরে পিলখানায় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বিজিবি’র তথ্যচিত্র

Next Post

জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা

Next Post

জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা

বাংলাদেশসহ ৫ দেশকে হরমুজ প্রণালিতে সবুজ সংকেত দিল ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT