চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 09, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো এর ছবি, আন্তর্জাতিক ফুটবল বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত এক প্রচেষ্টা’ চলছে— এমন অভিযোগ ফিফার। ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে শনিবার রাতে প্রকাশিত বিবৃতিতে অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সংস্থাটি বলেছে, সাম্প্রতিক কিছু প্রতিবেদনে ফিফা ও সভাপতিকে নিয়ে ‘ভিত্তিহীন দাবি’ এবং ‘প্রমাণিত মিথ্যা তথ্য’ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ইনফান্তিনোর নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হলে ফিফার গঠনতন্ত্র ও প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফার সভাপতি সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তাদের ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করছেন। এটা ক্রমে স্পষ্ট হচ্ছে যে, কিছু পক্ষ ফিফা ও সভাপতিকে দুর্বল করার জন্য সমন্বিত এক প্রচেষ্টা চালাচ্ছে।’

‘যাদের ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সমর্থন নেই, তারা অভিযোগ, ইঙ্গিত কিংবা ভুল তথ্যের মাধ্যমে এমনকিছু অর্জনের চেষ্টা করতে পারেন না, যা ফিফার প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব নয়।’

২০২৭ সালে ফিফা সভাপতি পদে আবারও নির্বাচিত হতে প্রার্থী হয়েছেন ইনফান্তিনো। তার নেতৃত্বের বিরোধিতায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সরব হয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বিরোধের অন্যতম বড় বিষয় ছিল বিশ্বকাপের বাণিজ্যিক আয় ব্যবস্থাপনার জন্য ফিফার নতুন প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) গঠনের পরিকল্পনা। যার মাধ্যমে বিশ্বকাপের মালিকানা বেসরকারি খাতে দেয়ার প্রচেষ্টা ছিল। এটি নিয়ে উয়েফার পাশাপাশি কনক্যাকাফ ও এএফসি আপত্তি জানায়। শেষপর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। ক্ষমা চান ইনফান্তিনো।

তবে এটি নিয়ে বিরোধের পরও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার আপত্তি থামেনি। ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়ে রেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এরমধ্যেই ইনফান্তিনোর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন অভিযোগ সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর, উয়েফার জেনারেল সেক্রেটারি থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। পরে উয়েফা থেকে ওই নারী চলে যাওয়ার সময় তাকে মোটা অঙ্কের অর্থ দেয়া হয়েছিল। যে অর্থ ইনফান্তিনো দিয়েছিলেন উফেয়ার তহবিল থেকে।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত এসব খবর ও অভিযোগের প্রেক্ষাপটে অবস্থান স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটি বলেছে, ‘ফিফা সভাপতি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত এমন কোন প্রক্রিয়াকে আমরা সমর্থন, সহযোগিতা বা সহায়তা করব না, যা ফিফার গঠনতন্ত্র, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংস্থার প্রতিষ্ঠিত পরিচালন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

অভিযোগগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে ফিফা। বলেছে, ‘অনুমান ও ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। কোন অভিযোগ বারবার বলা হলেই সেটি সত্য হয়ে যায় না।’

‘সমালোচনার সুযোগ নিয়ে তথ্য বিকৃত করা, ভিত্তিহীন অভিযোগকে বড় করে তোলা কিংবা অগ্রগতিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বিভ্রান্তি তৈরি করা যাবে না। কোন প্রতিবেদন ভুল বা বিভ্রান্তিকর হলে ফিফা তার সরাসরি ও কঠোর প্রতিবাদ করবে।’

নেতৃত্বের প্রশ্নে অবশ্য ইনফান্তিনো পুরোপুরি একা হয়ে পড়েননি। লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, দ্রুত কোন প্রক্রিয়ায় ইনফান্তিনোকে সরানোর উদ্যোগে তারা সমর্থন দেবে না। আফ্রিকান ফুটবল কনফেডারেশনও (সিএএফ) সভাপতির প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ জারি রেখেছে।

Tags: ইনফান্তিনোউয়েফাফিফালিড স্পোর্টস
Previous Post

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

Next Post

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

Next Post
Bangladeshi political leaders and activists celebrate together at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

Fresh rosemary herb tied with twine on wooden surface for hair care. Channel i News - চ্যানেল আই নিউজ

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT