চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল মিশনে চোখ বাংলাদেশ কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল কোচের নেপাল মিশনে চোখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচ আর ১০ মাস পর জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কম্বোডিয়াকে হারিয়ে জামাল-জিকোদের বস হাভিয়ের ক্যাবরেরাও পেয়েছেন প্রথম জয়ের স্বাদ। জানুয়ারিতে দায়িত্ব নিয়ে ৪ হার ও ২ ড্রয়ের পর উদযাপনের উপলক্ষ তার, কিন্তু সেদিকে মন না দিয়ে বরং স্প্যানিয়ার্ডের চোখ নেপাল মিশনে।

পরের ম্যাচে লাল-সবুজরা মঙ্গলবার খেলবে নেপালের মাঠে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়াকে হারিয়ে দেয়ার পর বাংলাদেশ কোচের প্রত্যয় নেপালের বিপক্ষেও জয় তোলার। সেই লক্ষ্যে নেমে পড়ছেন শিষ্যদের নিয়ে।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় শিষ্যদের ভূয়সী প্রশংসা করে স্প্যানিয়ার্ড কোচ বলেছেন, ‘জয় পাওয়ায় খুব খুশি। খেলোয়াড়দের চেষ্টা দুর্দান্ত ছিল। তাদের প্রচেষ্টা এবং লড়ে যাওয়ার মানসিকতা সেরা ছিল। যেটাই আমাদের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিয়েছে।’

র‍্যাঙ্কিংয়ে ১৭৪তম কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ অপরাজেয় রয়েছে। ১৯২ নম্বরে থাকা বাংলাদেশ এই নিয়ে পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলেছে প্রতিপক্ষটির বিপক্ষে, অন্যটিতে করেছে ড্র। গত জানুয়ারিতে ১১ মাসের চুক্তিতে বাংলাদেশে আসা ক্যাবরেরাও পেয়েছে প্রথম জয়। কিন্তু উদযাপনে মন না দিয়ে পরের মিশনে চোখ রাখছেন তিনি।

‘উদযাপন করার সময় নেই। নিজেদের গুছিয়ে নিয়ে দ্বিতীয় মিশন নেপালের বিপক্ষে নামতে হবে। বাংলাদেশের জন্য আরেকটি জয় এনে দিতে নামবো।’ বলেছেন বাংলাদেশের কোচ।

বৃহস্পতিবার রাকিব হোসেনের গোলে ১-০ ব্যবধানে কম্বোডিয়াকে হারায় বাংলাদেশ। এর আগে সবশেষ গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কায় মালদ্বীপের বিপক্ষে জিতেছিল লাল-সবুজরা। এরপর সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছিল, ড্র হয়েছিল বাকি দুটি।

Tags: কম্বোডিয়ানেপালফিফা প্রীতি ম্যাচবাংলাদেশরাকিবলিড স্পোর্টসহাভিয়ের
Previous Post

বাগদান সারলেন আমির কন্যা ইরা খান

Next Post

হিজাব না পরায় মার্কিন সাংবাদিককে সাক্ষাৎ দেননি ইরানের প্রেসিডেন্ট

Next Post
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের জন্য বসে থাকা সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব না পরায় মার্কিন সাংবাদিককে সাক্ষাৎ দেননি ইরানের প্রেসিডেন্ট

পাকিস্তানের বাবর আজম ব্যাটিং করে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিকে ছাড়িয়ে যেখানে শীর্ষে বাবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT