চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার শাস্তি শুনে যে বার্তা দিল বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 12, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা ও ব্যানার নিয়ে আনন্দ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার ডিসিপ্লিনারি কমিটি তিনটি আন্তর্জাতিক ম্যাচ পর্যালোচনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে। জরিমানার অর্থের পরিমাণ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যা ৩৮ লাখ ৯৩ হাজার টাকার কিছু বেশি।

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে এবং দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে হোম ম্যাচের ঘটনাবলীর জন্য বাফুফে জরিমানার কবলে পড়েছে। ফুটবলারদের শৃঙ্খলাভঙ্গ, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা ও গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ফিফার শাস্তির মুখে পড়ার বিষয়গুলো নিয়ে শুক্রবার ফেডারেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দিয়েছে বার্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্থিক জরিমানার সম্মুখীন হয়েছে। কিন্তু উল্লেখিত ঘটনাগুলোর মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলের প্রতি দর্শকদের অকৃত্রিম ভালোবাসা উপলব্ধি করে।’

‘দেশের ফুটবল উন্মাদনা ফিরিয়ে আনতে অনস্বীকার্য ভূমিকা পালন করা সমর্থকদের প্রতি বাফুফে অনুরোধ জানাতে চায়, তারা যেন সুশৃঙ্খলভাবে নিয়মকানুন মেনে খেলা উপভোগ করে এবং বাংলাদেশ দলকে উৎসাহিত করে। সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাংলাদেশ যেন ভবিষ্যতে আর্থিক জরিমানার সম্মুখীন না হয়, এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতি দর্শকদের অটল সমর্থনের জন্য বাফুফে কৃতজ্ঞতা জ্ঞাপন করে।’

‘এছাড়াও দর্শকদের গ্যালারিতে স্মোক ফ্লেয়ার্স ব্যবহার ও নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠের ভেতরে প্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সচেতনতামূলক প্রচারণায় পদক্ষেপ নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’

বুধবার ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে। এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেয়া শাস্তির বিষয়টি উল্লেখ ছিল।

গতবছর বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপে যায় বাংলাদেশ। মালেতে ১২ অক্টোবর হওয়া ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলারের ব্যক্তিগত) ভঙ্গের জন্য ফুটবল ফেডারেশন ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানায় মুখে পড়েছে।

এরপর ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা হয়। গ্যালারিতে দর্শকদের ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হয়েছে। ম্যাচ চলাকালীন সময়ে দর্শক মাঠে প্রবেশের ঘটনাও ঘটেছিল।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে লেবাননের বিপক্ষে হোম ম্যাচের জন্যও শাস্তি এড়াতে পারেনি বাফুফে। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২১ নভেম্বর নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ, ফায়ার ওয়ার্কসের কারণে করা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা।

Tags: ফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবসুন্ধরা কিংস অ্যারেনাবাফুফেবাংলাদেশমালেলিড স্পোর্টস
Previous Post

ছায়ানটের প্রাক্তনী সম্মিলন ২ মার্চ

Next Post

ধানুশের ক্যারিয়ারের সেরা ছবি ‘ক্যাপ্টেন মিলার’!

Next Post
ধানুশের ক্যারিয়ারের সেরা ছবি 'ক্যাপ্টেন মিলার'. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানুশের ক্যারিয়ারের সেরা ছবি 'ক্যাপ্টেন মিলার'!

বোর্ড সভাপতি হাথুরুসিংহে পদত্যাগের কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী হয়েই যে জায়গাতে নজর দিতে চাইলেন নাজমুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT