চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 01, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা কংগ্রেসে তিনজন ব্যক্তি আলোচনা করছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার রাতে এক উত্তপ্ত মুহূর্তের সাক্ষী হল ৭৬তম ফিফা কংগ্রেস সভা। একই মঞ্চে মুখোমুখি হন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব ও ইসরায়েল ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমান। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আমন্ত্রণে মঞ্চে আসেন দুজনে। সেসময় ফিলিস্তিনের ফুটবল প্রধান ইসরায়েল সহ-সভাপতিকে দেখে তীব্র প্রতিবাদ জানান, হাত মেলাতেও অস্বীকৃতি জানান।

কংগ্রেসে ভাষণ দেয়ার পর, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাদের মঞ্চে ডেকে নেন। তারা একে অপরের থেকে বেশ দূরে দাঁড়ান এবং মঞ্চ ছাড়ার আগে রাজুব মাইক্রোফোন থেকে দূরে গিয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানান। কংগ্রেসের আগেই বক্তব্য রেখে রাজুব ফিফাকে জানান, পশ্চিম তীরের বসতির ক্লাবগুলোকে অনুমতি দিয়ে ইসরায়েল বৈষম্যবিরোধী আইন লঙ্ঘন করেছে।

রাজুব আবেগঘন হয়ে বলেন, ‘ইসরায়েলের ফিফার অংশ হওয়ার আদৌ কোন অধিকার আছে? আমার পক্ষ থেকে এখনও ফিফা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সমস্ত আইনি প্রক্রিয়াকে সম্মান করি এবং অনুসরণ করি। কিন্তু মনে করি এটা বোঝার সময় এসেছে যে ফিফার বিধি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে ইসরায়েলকে শাস্তি দেয়া উচিত।’

ফিলিস্তিন ফুটবলের প্রধান জানান, পশ্চিম তীরের ক্লাবগুলোর কারণে ইসরায়েলকে স্থগিত না করার বিষয়ে ফিফা মার্চে রায় দেয়ার পর, পিএফএ বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে নিয়ে যাবে।

ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টারের মঞ্চ থেকে তারা দুজন নেমে যাওয়ার পর, ইনফান্তিনো প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রেখেছেন, ‘সভাপতি রাজুব, সহ-সভাপতি সুলেমান, আসুন আমরা একসাথে কাজ করি। শিশুদের মনে আশা জাগানোর জন্য আসুন আমরা একসাথে কাজ করি। আসুন আমরা সেই লক্ষ্যে একসাথে এগিয়ে যাই।’

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ারিভ টেপার রাজুবের মন্তব্যের নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। বলেছেন, ‘আইএফএ ফিলিস্তিনি পক্ষগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমরা ফিফা কংগ্রেসে আছি। আমাদের লক্ষ্য হল ফুটবলের প্রসার ঘটানো এবং সকল অঞ্চলের জন্য একটি উন্নততর ভবিষ্যৎ নিশ্চিত করা, এবং এটাই আমাদের উদ্দেশ্য।’

Tags: ইসরায়েলজিয়ান্নি ইনফান্তিনোফিলিস্তিনিলিড স্পোর্টস
Previous Post

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

Next Post

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

Next Post
নদীতে মাছ ধরছেন একজন ব্যক্তি, চারটি নৌকা পাশে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

বাংলাদেশি বংশোদ্ভুত এমপি ডলি বেগমের শপথ গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বাংলাদেশী বংশোদ্ভুত এমপি ডলি বেগমের শপথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT