চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লেমেঙ্গোকে হারিয়ে কোয়ার্টারে বায়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 30, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের খেলোয়াড়রা ফ্লেমেঙ্গোকে হারানোর জন্য মাঠে লড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল ফ্লেমেঙ্গো। নকআউটে প্রতিদ্বন্দ্বী পায় বায়ার্ন মিউনিখকে। মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে জার্মান জায়ান্টদের সামনে লড়েছে ব্রাজিলের ক্লাবটি। তবে হ্যারি কেনের জোড়া গোলে ফ্লামেঙ্গোকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেছে বায়ার্নই।

শেষ ষোলোর লড়াইয়ে হ্যারি কেনের জোড়া গোলের পাশাপাশি লিওন গোটজেকা একটি গোল করেছেন। বায়ার্নের বাকি গোলটি এসেছে ফ্লেমেঙ্গো ডিফেন্ডার এরিক পালগারের ভুলে। ব্রাজিলের ক্লাবটির হয়ে গোল দুটি করেছেন গেরসন ও জর্জিনহো।

ম্যাচের শুরুতেই লিড পায় বায়ার্ন। ষষ্ঠ মিনিটে নিজেদের জালে বল জড়ান পালগার। মিনিট তিনেক পর হ্যারি কেন বল পাঠান ফ্লেমেঙ্গোর জালে। ৩৩ মিনিটে ব্যবধান কমান গেরসন। ৪১ মিনিটে বায়ার্নের তৃতীয় গোলটি করেন গোটজেকা। ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পর ব্যবধান ৩-২এ আনে ফ্লেমেঙ্গো। পেনাল্টি থেকে বায়ার্ন জালে বল পাঠান জর্জিনহো। ৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন হ্যারি কেন। ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টারের টিকিট কাটে বায়ার্ন।

কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে জার্মান জায়ান্টরা। শেষ ষোলোর লড়াইয়ে ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটে ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটি।

Tags: ক্লাব বিশ্বকাপফিফাবায়ার্নলিড স্পোর্টসহ্যারি কেন
Previous Post

রূপপুর প্রকল্পের ১৮ কর্মকর্তা অপসারণের ঘটনায় রুল জারি

Next Post

ট্র‍াইব্যুনালে জমা দেয়া হয়েছে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ

Next Post
প্রতিবাদকারী ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্র‍াইব্যুনালে জমা দেয়া হয়েছে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ

শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করছে, শিশুদের শিক্ষামূলক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু শিক্ষায় আনন্দ এবং অভিভাবকের দায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT