চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা থেকে অনিয়মের চিঠি এলেও ‘পায়নি’ বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্সে দুই কর্মকর্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ’সহ দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ফিফা- এমন প্রতিবেদন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। বাফুফের ক্রয় প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ এনেছে ফিফা, এমন উল্লেখ করা হয়েছে। সেটি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সোমবার বিকেলে ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিকও। তবে প্রায়ই সাংবাদিকদের মুখোমুখি হলেও ছিলেন না সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বাফুফের ক্রয় প্রক্রিয়ায় অসঙ্গতি পেয়েছে ফিফা। তাই আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি চিঠি পাঠিয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, সেটিকে অসত্য বলে দাবি করেছেন কাজী সালাউদ্দিন। বলেন, ‘মিডিয়ার কিছু কিছু নিউজ নিয়ে আপত্তি আছে। বাস্তবতা জানাতে চাই। আমি ফিফার কাছ থেকে অফিশিয়াল কোনো চিঠি পাইনি।’

যে দুটি চ্যানেল অনিয়মের বিষয়ে প্রতিবেদন করেছে তার নাম উল্লেখ করে বাফুফে সভাপতির সাফ কথা, ‘আপনারা যদি বলেন এমন খবর কোথা থেকে পেয়েছেন আমাকে জানান। প্রায়ই খবরে দেখি আমাদের অব্যবস্থাপনার জন্য নাকি ফিফাকে জরিমানা দিয়েছি আমরা, ১০০ টাকাও জরিমানা দেইনি।’

‘ক্রীড়া প্রতিমন্ত্রী আমার কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন। উনি বলেছেন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি উনাকে বলেছি কিছুই জানি না। কার বিরুদ্ধে ব্যবস্থা নেব? আপনাকে যারা বলেছে তাদের ব্যবস্থা নিতে বলেন।’

‘আপনারা জানেন কয়েক বছর আগে দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোটিশ পাঠিয়েছিল। দুদক জানিয়েছিল মিডিয়ার খবর দেখে নাকি তারা নোটিশ দিয়েছে। পরে তারা আমাদের এখানে অডিট করেছে, বাফুফে এবং আমাদের ব্যক্তিগত ইনকাম ট্যাক্স ফাইল দেখেছে। ব্যাল্যান্স শিট দেখেছে।’

এরপর দুদকের একটি চিঠি সাংবাদিকদের দেখিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘তাদের এখানে আমাদের নিয়ে কোনো গরমিল পাওয়া যায় নাই। এই হল তার কনফার্মেশন।’

পরে সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হন কাজী সালাউদ্দিন। একসময় তিনি সরাসরি না বললেও স্বীকার করে নেন যে ‘ফিফা থেকে চিঠি এসেছে, তবে সেটি অফিশিয়াল নয়।’

‘ফিফার সাথে আমার আনঅফিশিয়ালি কথা হয়েছে। তারা বলেছে আমাকে এ ব্যাপারে তারা কোনোকিছু ফাঁস করবে না। তারা ব্যাপারটা দেখছে। আমাকে কেউ কিছু জানায়নি। তাদের কাছ থেকে আমি কিছুই জানি না। এ নিয়ে খবর প্রচারের পর আমি ফিফার কাছে জানতে চেয়েছিলাম।’

Tags: কাজী সালাহউদ্দিনফিফাবাফুফেলিড স্পোর্টস
Previous Post

দেখা মিললো অন্য এক সামান্থার

Next Post

ইসরায়েল পুলিশকে ফিলিস্তিনের পতাকা অপসারণের নির্দেশ

Next Post
ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বড় সংখ্যক মানুষ রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল পুলিশকে ফিলিস্তিনের পতাকা অপসারণের নির্দেশ

নগরবাসী বর্জ্য সংগ্রহ ও পরিষ্কার করছে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার সুফল পাচ্ছেন নগরবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT