চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে ফিফা উইন্ডোতে খেলবে না সিঙ্গাপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
SAFF মহিলা চ্যাম্পিয়নশিপ 2022 বিজয়ী দলের ছবি, পুরস্কার ও ট্রফি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ফিফা উইন্ডোতে আগামী ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে ফুটবল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর উক্ত ম্যাচটি খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুর নারী জাতীয় ফুটবল দলের সাথে ফিফা টায়ার ওয়ানে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে আয়োজনের চেষ্টা বাফুফে করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিঙ্গাপুর ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করায় হতাশা ব্যক্ত করে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ম্যাচ হলে অবশ্যই ভালো হতো। কিন্তু না হওয়ার বিষয়টা দুর্ভাগ্যজনক।

অথচ গত রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হঠাৎ ডাকা সংবাদ সম্মেলনে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন , ‘১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরে যাবে। পরেরদিন খেলবে অনুশীলন ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি খেলবে ফিফা টায়ার-১ এর ম্যাচ। ১৯ ফেব্রুয়ারি দুদল মূল একাদশ না খেলিয়ে বেঞ্চে থাকা বাকিদের নিয়ে একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে।’

‘সিঙ্গাপুর আসলে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেছিল। বাংলাদেশের সাথে আরেকটি দেশকে তারা রাজি করাতে না পারায় ত্রিদেশীয় টুর্নামেন্ট হচ্ছে না। তাই ফিফা টায়ার-১ ম্যাচ হবে। সকালে আমরা তাদের প্রস্তাব দিয়েছিলাম দুটি ম্যাচ খেলার জন্য, সিঙ্গাপুর রাজি হয়নি। আমরা আরেকটা ম্যাচ তাদের সাথে খেললেও সেটা হবে প্র‍্যাকটিস ম্যাচ।’

Tags: ফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসিঙ্গাপুর
Previous Post

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

Next Post

রাহুলকে আরও সময় দিতে হবে

Next Post
দুই ব্যক্তি একটি অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুলকে আরও সময় দিতে হবে

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটকে ছুঁয়ে ফেলল কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT