চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা কাটাতে সিওএ ভেঙে দিল ভারতের সুপ্রীম কোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 22, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ভারতের সুপ্রিম কোর্টের ভবন, পতাকা ও পতাকা পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সপ্তাহখানেক আগে ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দেয়া নিষেধাজ্ঞা কাটাতে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে ভারতের ফুটবল ফেডারেশন। এরই অংশ হিসেবে ভারতীয় ফুটবলের প্রশাসক কমিটি (সিওএ) বাতিল ঘোষণা করেছে দেশটির সুপ্রীম কোর্ট।

সোমবার সকালে এআইএফএফ মামলার শুনানি দিয়েছে ভারতের সুপ্রীম কোর্ট। সেখানে বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে দেশটির সর্বোচ্চ বিচারালয়।

কোর্টের সিদ্ধান্ত মোতাবেক, ৩ সদস্যের ফুটবল প্রশাসক কমিটির বদলে ফিফার কর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া এক সপ্তাহের জন্য ফুটবল ফেডারেশনের নির্বাচনও পিছিয়ে দিয়েছে কোর্ট।

আপদকালীন এ সময়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্ব সামেলাবেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুনন্দ ধর। নির্বাচনের পর নতুন করে কমিটি গঠন হবে। কমিটিতে থাকবেন ২৩ জন সদস্য। ১ জন সভাপতি, ৪ জন সহ সভাপতি ও ১ জন কোষাধক্ষ্য থাকবেন। এছাড়া ১১ জনের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হবে।

গত ১৬ আগস্ট তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই নিষেধাজ্ঞার ফলে ভারতের জাতীয় ও বয়সভিত্তিক দলগুলো আন্তর্জাতিকভাবে কোনো ম্যাচ খেলতে পারবে না। দেশটির কোনো ঘরোয়া টুর্নামেন্ট এএফসি বা ফিফার স্বীকৃতি পাবে না।

আগামী ১১-৩০ অক্টোবরে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে বিশ্বকাপের আয়োজন অন্যদেশে সরিয়ে নেয়া হবে।

ফিফার ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি যখন থেকে এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।’

ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফকে চলতি বছরের মে মাসে নির্বাচিত প্রশাসক কমিটির (সিওএ) তত্ত্বাবধানে রেখেছিল। জুন মাসে সিওএ এ ব্যাপারে দেখভালের জন্য আরেকটি কমিটি গঠন করে। কিন্তু ফিফা থেকে তীব্র আপত্তি জানানোর একদিন পরে সেই কমিটি ভেঙে দেয়া হয়েছিল।

ফিফা আরও বলেছে, তারা ভারতের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগে রক্ষা করছে। ফুটবলের অভিভাবক সংস্থা আশাবাদী যে, বিষয়টির ইতিবাচক ফল মিলবে।

Tags: ফিফাভারতলিড স্পোর্টসসুপ্রীম কোর্ট
Previous Post

প্রতিদিন সকালে চায়ে রক্ত চুমুক!

Next Post

প্রযোজনায় নাম লেখালেন কারিনা!

Next Post
প্রস্তুত অভিনেত্রী কারিনা কাপুর খান, ক্যামেরার সামনে হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযোজনায় নাম লেখালেন কারিনা!

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি নির্বাচনে ভারতের সাহায্যের কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT