চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 03, মার্চ 2026
in - সেমি লিড, জনপদ, রাজবাড়ী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, হঠাৎ অস্বাভাবিক ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিট থেকে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর ৫টার পর থেকেই পদ্মা ও যমুনা নদী অববাহিকায় কুয়াশা ঘনীভূত হতে শুরু করে। এতে নৌচ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় ফেরি চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি আরও খারাপ হলে নিরাপত্তার স্বার্থে পুরো নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ভোর ৫টা ৫০ মিনিট থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করা রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

Tags: ঘন কুয়াশাদৌলতদিয়ানৌরুটপাটুরিয়াফেরি চলাচল বন্ধ
Previous Post

একের পর এক সুযোগ হাতছাড়ায় ঘরে হার রিয়ালের

Next Post

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ঢাকায় ৪ দিনে ১৩১ ফ্লাইট বাতিল

Next Post
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ঢাকায় ৪ দিনে ১৩১ ফ্লাইট বাতিল

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT