চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘনকুয়াশায় পদ্মা-মেঘনায় ফেরি চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2022
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ, মানিকগঞ্জ
A A
ঘন কুয়াশায় ঢাকা পদ্মা-মেঘনা নদীতে নৌযান ও ফেরি বন্ধ রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘনকুয়াশার কারণে মেঘনা ও পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর মধ্যে পদ্মায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে সাময়িকভাবে এই নৌপথে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পদ্মা নদীতে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায় এবং নৌ-দুর্ঘটনার আশংকা দেখে দেয়। এরপর যাত্রী ও চালকদের জান-মালের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। ঘনকুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

অন্যদিকে ঘনকুয়াশায় কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ মেঘনা নদীতে ঘন কুয়াশা দেখা দেয়।অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় যানজটে সৃষ্টি হয়। এসময় চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় প্রায় ৫ শতাধিক ট্রাক ও বাস আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি চাঁদপুর ফেরিঘাট ইনচার্জ মো. ফয়সাল আলম চৌধুরী বলেন, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফিরে চলাচল শুরু হবে। এই রুটে সাতটি ফেরি রয়েছে।

Tags: ফেরি চলাচল
Previous Post

আইস্ক্রিনের জন্য চলচ্চিত্র-ওয়েব সিরিজ নির্মাণ করবেন ফারুকী-অমিতাভ রেজা

Next Post

আবার বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা?

Next Post
মালাইকা ও তার প্রেমিকের কাছাকাছি ছবি, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা?

দুটি ছবি, একটিতে এক ব্যক্তি সেলিব্রিটি, অন্যটিতে দুই ব্যক্তি শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ মিনিটে দেড় কোটি আয় মিকার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT