চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইটে অসুস্থ যাত্রীকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন ব্রুনো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
অসুস্থ যাত্রীকে সাহায্য করতে এগিয়ে আসা বিমান কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেশনস লিগের ম্যাচ খেলতে ফ্লাইটে পর্তুগাল যাচ্ছিলেন ব্রুনো ফের্নান্দেজ। সেখানে মানবতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এক যাত্রীকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন পর্তুগিজ মিডফিল্ডার।

আগামী শুক্রবার ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। দিন দুয়েক পর ক্রোয়েশিয়ায় আথিত্য নেবে তারা। ম্যাচ দুটির জন্য দলের সঙ্গে যোগ দিতে সোমবার লিসবনের উদ্দেশে রওয়ানা হন তারকা মিডফিল্ডার। লিসবনের পথে ফ্লাইটে হঠাৎ অসুস্থ হওয়া যাত্রীকে সহায়তা করেন ব্রুনো।

একই ফ্লাইটে থাকা সুজানা লসন নামের একজন যাত্রী ঘটনার বর্ণনা দিয়েছেন। বলেছেন, ‘উড়োজাহাজের পেছন দিকের টয়লেটে গিয়েছিলেন ফের্নান্দেজ। আমরা হঠাৎ সেখান থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পাই।’

‘পেছনে ফিরে দেখি, ব্রুনো একজন ভদ্রলোককে ধরে রেখেছেন, যাকে দেখে মনে হচ্ছিল খুবই অসুস্থ। জ্ঞান হারিয়েছেন কিনা, তা জানি না। পেছনে একটা ফাঁকা সিট ছিল, ব্রুনো ভদ্রলোককে সেখানে বসতে সাহায্য করেন।’

ব্রুনোর চিৎকার শুনে কেবিন ক্রুরা ছুটে আসেন। আশঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিলেন তিনি।

সুজানা লসন চিনতে পারেন ব্রুনোকে। উড়োজাহাজ থেকে নামার সময় ব্রুনোর সঙ্গে সেলফি তুলতে চান সুজানা ও কয়েকজন যাত্রী। ব্রুনো নিজেই তুলে দেন সেলফি। অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য ব্রুনোর প্রশংসা করেন ফ্লাইটের যাত্রীরা।

Tags: পর্তুগালফের্নান্দেজব্রুনোম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

Next Post

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে দায়িত্বশীল ভূমিকার আহ্বান

Next Post

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে দায়িত্বশীল ভূমিকার আহ্বান

ট্রাম্প ও ইলন মাস্কের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক, ছাটাই করবেন ১ লাখ সরকারি কর্মচারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT