চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসী মজুমদারের মতো মা হওয়া খুব কঠিন: ত্রপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 18, জুন 2021
in বিনোদন
A A
একজন মা ও মেয়ের আবেগময় মুহূর্তের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ জুন থিয়েটার ও নাট্যজনদের কাছে বিশেষ দিন। কেননা ১৯৪৩ সালের এই দিনে জন্মেছেন বাংলা নাট্যজগতের কিংবদন্তী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। একুশে পদক এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্ত এই অভিনয়শিল্পীর ৭৮তম জন্মদিন শুক্রবার (১৮ জুন)।

মজার বিষয় হচ্ছে, কাকতালীয়ভাবে মায়ের মতো একই তারিখে জন্ম গ্রহণ করেন অভিনেত্রী ত্রপা মজুমদার। সম্প্রতি তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন তিনশো সেকেন্ডে। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে ত্রপা কথা বলেন তার অভিনয় ক্যারিয়ার ও কর্পোরেট দুনিয়ার হালচাল নিয়ে।

তবে তার কথায় বার বার ফিরে ফিরে আসে পরিবার ও বাবা-মায়ের কথা। বিশেষ করে মা কিংবদন্তী অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে জানান কিছু অজানা কথা।

এরমধ্যে ত্রপা জানান, সত্তরের দশকের শেষে মুক্তি পাওয়া কালজয়ী সিনেমা ‘সূর্যদীঘল বাড়ী’তে অভিনয়ের কথা ছিলো ফেরদৌসী মজুমদারের। কিন্তু তিনি শেষ পর্যন্ত কাজটি করেননি।

কেন করেননি, সেটাও অনুষ্ঠানে জানালেন ত্রপা। বললেন, ফেরদৌসী মজুমদারের মতো মা হওয়া খুব কঠিন। এটা আমি তার সন্তান হিসেবে বলছি। কারণ আমি যখন ছোট, আমার মা ‘সূর্যদীঘল বাড়ী’র মতো ছবি ছেড়ে দিয়েছেন।

ত্রপা বলেন, মা তখন বলেছিলেন, ‘ফিল্ম করার জন্য যে সময় দিতে হয়, আমি আমার সন্তানকে ছেড়ে সেই সময়টুকু দিতে পারবো না।’ আমি আজও মাকে বলি, এটা মায়ের জীবনে অন্যতম ভুল। এটা ঠিক হয়নি।

মায়ের এমন ত্যাগের কথা সামনে এনে ত্রপা বলেন, আমার সন্তানের জন্য সেই জায়গা পর্যন্ত আমি যেতে পারবো কিনা, জানি না। তবে এটাও ঠিক, আমার জীবনের সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে ‘আমি মা’! আমার সন্তানের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। সে সেভাবেই বাঙালি মনন নিয়ে বিশ্বনাগরিক হিসেবে বেড়ে উঠছে।

ফেরদৌসী মজুমদারের জন্ম বরিশালে হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। তার বাবা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার ভাইবোন ছিল মোট ১৪ জন যাদের মধ্যে ৮ জন ভাই এবং ৬ জন বোন। সবচেয়ে বড় ভাই প্রয়াত শিক্ষাবিদ কবীর চৌধুরী এবং মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী। তাদের পৈত্রিক নিবাস ছিল নোয়াখালীতে। রক্ষণশীল পরিবার থেকে উঠে আসেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন খ্যাতিমান অভিনেতা রামেন্দু মজুমদারের সঙ্গে পরিচয় ঘটে। তারপর প্রণয় সূত্রে তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিনি ফেরদৌসী মজুমদার।

ফেরদৌসী বড় ভাই শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর হাত ধরে মঞ্চে জীবনের প্রথম অভিনয় করেন রোবট চরিত্রে। মুনীর চৌধুরী রচিত ‘একতলা দোতলা’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু। তার মঞ্চের ‘কোকিলারা’ কিংবা টিভি নাটক ‘সংশপ্তক’র হুরমতি চরিত্রের দৃশ্যায়ন দর্শক হৃদয়ে আজো গাঁথা। প্রযোজক আতিকুল হক চৌধুরী প্রযোজিত ‘সারেং’ দিয়ে তার বেতার নাটকের যাত্রা শুরু।

Tags: কবীর চৌধুরীত্রপা মজুমদারথিয়েটারনাটকমঞ্চরামেন্দু মজুমদারলিড বিনোদন
Previous Post

গোপালগঞ্জের দুই পৌরসভা ও দুই ইউনিয়নে এক সপ্তাহ লকডাউন

Next Post

সিয়ামের পর দীপনের অন্তর্জালে জড়ালেন সুনেরাহ

Next Post
সুনেরাহ, দীপন ও সিয়াম ছবি, বাংলাদেশি বিনোদন ও চলচ্চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়ামের পর দীপনের অন্তর্জালে জড়ালেন সুনেরাহ

বাংলাদেশের একজন রাজনীতিবিদ মুখোশ পরা, বসে আছেন চেয়ারে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের মূল কুশিলব বিএনপি: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT