চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের ছবি চলে না, এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে: ফেরদৌস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 31, আগস্ট 2023
in বিনোদন
A A
ফেরদৌসের হাসিমুখের ছবি, কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

“মুক্তিযুদ্ধের ছবি চলে না এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দর্শকরা ‘১৯৭১ সেইসব দিন’ দেখার মাধ্যমে সেটি দেখিয়েছেন। হৃদি হক পরিচালিত এই ছবির পুরো টিমের জন্য অনেক বড় পাওয়া। পুরো জার্নিটা আমরা যুদ্ধের মতো করে করেছি। করোনার মধ্যে অনেক রিস্ক নিয়ে পুরো দেশে গিয়ে শুটিং করেছি।”

কথাগুলো বলেছেন চিত্রনায়ক ফেরদৌস। তার অভিনীত ছবি ‘১৯৭১ সেইসব দিন’ দ্বিতীয় সপ্তাহেও স্টার সিনেপ্লেক্সে দৈনিক ২টি শো প্রদর্শিত হচ্ছে। এছাড়াও ছবিটি চলছে রাজধানীর উত্তরায় নব-নির্মিত সিনেমা হল ফ্যান্টাসি আইল্যান্ডের ম্যাজিক থিয়েটারে। হলটি পরিদর্শন করেন ফেরদৌস, নির্মাতা ও কলাকুশলীরা।

সেখানে গিয়ে চিত্রনায়ক ফেরদৌস বলেন, এই ছবি দেখে মানুষ মুক্তিযুদ্ধকে অনুভব করতে পেরেছেন। যারা মুক্তিযুদ্ধ দেখেছেন তারা যেমন সেইদিনে ফিরে গেছেন, আমরা যারা মুক্তিযুদ্ধের গল্প পড়ে বড় হয়েছি তারাও এই মুক্তিযুদ্ধের গল্পের সঙ্গে মিশে যেতে পেরেছি। এই সিনেমায় মুক্তিযুদ্ধকে যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছি। দর্শকরা এ ছবি দেখার মাধ্যমে সেই ৫২ বছর আগে ফিরে গেছেন।

স্টার সিনেপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহ থেকে ‘১৯৭১ : সেই সব দিন’ সিনেমাটি প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো কর্তৃপক্ষ। কিন্তু দর্শক অনুরোধে শো কমিয়ে দৈনিক ২টি করে শো দেয়া হয়। তৃতীয় সপ্তাহে এসে রীতিমতো চমক দেখাল ‘১৯৭১ : সেইসব দিন’।

বসুন্ধরা সিটি শাখায় দুটি শো ছাড়াও বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে শুক্রবার তিনটি শো রাখা হয়েছে। মোট ৫টি শো চলবে শুক্রবার। তবে শনিবার থেকে চলবে ৪টি করে।

সরকারি অনুদানে নির্মিত হৃদি হকের প্রথম সিনেমায় অভিনয় করেছেন তিনি নিজেও। এছাড়া অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন জাহান, লিটু আনাম, সজল, প্রীতি, সাজু খাদেম সহ অনেকে।

Tags: ১৯৭১ সেই সব দিনজয়ন্ত চট্টোপাধ্যায়তারিন জাহাননির্মাতাপ্রীতিফেরদৌসমামুনুর রশীদমুনমুন আহমেদলিটু আনামলিড বিনোদনশিল্পী সরকার অপুসজলসাজু খাদেমসিনেমা
Previous Post

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ‘নির্যাতনের পর হত্যা’, শাশুড়ি গ্রেপ্তার

Next Post

সাংগঠনিক সক্ষমতা দেখাতে রাজধানীতে আওয়ামী লীগের দুটি ‘বড় জমায়েত’

Next Post
রাজধানীতে আওয়ামী লীগের বড় জনসমাগম, সাংগঠনিক সক্ষমতা প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংগঠনিক সক্ষমতা দেখাতে রাজধানীতে আওয়ামী লীগের দুটি 'বড় জমায়েত'

ফাইল ফটো

সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্তের প্রতিবাদ হবে ছাত্রলীগের সমাবেশ থেকে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT