চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বাদ দিলে ফেনী জেলা থেকে ৩৬ বছর পূর্ণ মন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব পাননি। এবার সেই খরা কাটল।

আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ফেনী ৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

মিন্টু মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা।

সন্ধ্যায় মিন্টুর মন্ত্রী হওয়ার খবর শোনার পর তার জন্মস্থান ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন। উপজেলার বেকের বাজারে মিষ্টি বিতরণ করা হয়। স্লোগান দিয়ে উদ্‌যাপন করতে দেখা যায় নেতা-কর্মীদের। স্থানীয় নেতা-কর্মীরা মিন্টুর এ সাফল্যকে দাগনভূঞাবাসীর জন্য বড় অর্জন বলে অভিহিত করেন।

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু একজন অভিজ্ঞ ব্যক্তি। তাকে মন্ত্রী মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দাগনভূঞাসহ সারা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন মন্ত্রী পরিষদের ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী আজ শপথ নিয়েছেন। এর মধ্যে আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জানা যায়, জাতীয় পার্টির শাসনামলের শেষের দিকে ফেনী ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের মন্ত্রী পরিষদে (১৯৮৯- ১৯৯০) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাফর ইমাম। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তিনি ফেনীর ওই আসন থেকে আরও দুবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার কথা বাদ দিলে জাফর ইমামের পর দীর্ঘ ৩৬ বছর ফেনী জেলা থেকে কেউ পূর্ণ মন্ত্রী হননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর ফেনী জেলা আবারও মন্ত্রী পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল আউয়াল মিন্টু । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।

শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মিন্টু ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৬৬ সালে উচ্চমাধ্যমিক পাস করেন।

মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে ১৯৬৮ সালে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশনে উচ্চতর ডিগ্রি ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

Tags: আবদুল আউয়াল মিন্টুএফবিসিসিআইফেনী -৩ আসনমিষ্টি বিতরণ
Previous Post

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

Next Post

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT