চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ারাপন ২’-এ ইমরানের নায়িকা চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে ইমরানের নায়িকা চূড়ান্ত, নতুন সিনেমার জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘আওয়ারাপন’ (২০০৭)–এর সিক্যুয়েল নিয়ে আসছে ভাট ক্যাম্প। নতুন ছবিতে আবারও ফিরছেন ইমরান হাশমি তার জনপ্রিয় চরিত্র শিবম পান্ডিত হিসেবে। আর এবার নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি।

প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর নিশ্চিত করেছেন, দিশা পাটানি হচ্ছেন ছবির মূল নায়িকা। সূত্র জানায়, দিশা গল্প শোনার পরই আবেগঘন প্লটে মুগ্ধ হয়ে দ্রুত রাজি হন।

২০০৭ সালের মতো এবারও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগতকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা থাকবে দ্বিগুণ। নির্মাতাদের ভাষায়, “প্রথম ছবির আবহ অটুট রেখে এবার বড় পরিসরে এগোনো হচ্ছে। দর্শক পাবেন ২ গুণ রোমান্স ও ২ গুণ ইমোশন।”

প্রথম ‘আওয়ারাপন’-এর মতো এই সিক্যুয়েলেও সংগীতকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে নতুন গান থাকবে, পাশাপাশি পুরোনো কিছু জনপ্রিয় সুরও ফিরতে পারে।

‘আওয়ারাপন ২’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে। জানুয়ারির মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। ছবিটি মুক্তি পাবে গ্রীষ্মকালীন মৌসুমে, ২০২৬ সালে।

এদিকে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য কাস্টিং চলছে। নির্মাতারা জানিয়েছেন, ধাপে ধাপে নতুন খবর প্রকাশ করা হবে। পিঙ্কভিলা

Tags: আওয়ারাপনআওয়ারাপানইমরান হাশমিদিশানায়িকাবলিউডসিনেমা
Previous Post

হোটেলে নিরাপদে আছি, পরিবারও চিন্তামুক্ত: সোহেল রানা

Next Post

নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের আহবান

Next Post
নেপালের সেনাপ্রধানের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের আহবান

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ছবি, যেখানে ভোটার আইডি কার্ড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পরিচয়পত্র হারালে লাগবে না সাধারণ ডায়েরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT