চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজ’ দলের বিপক্ষে গোল পেয়ে স্বস্তিতে ফেলিক্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 04, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফেলিক্স নিজ দলের বিপক্ষে গোল করে স্বস্তি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত গ্রীষ্মে লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় আসেন জোয়াও ফেলিক্স। কাতালানদের ডেরায় এসে আলো ছড়াতে শুরু করেছেন পর্তুগিজ তারকা। বার্সার হয়ে অ্যাটলেটিকোর বিপক্ষেও জয়ের নায়ক হয়েছেন ২৪ বর্ষী ফরোয়ার্ড। জয়সূচক একমাত্র গোলের পর ফেলিক্স বলছেন, গোলটি তার জন্য ছিল স্বস্তির।

এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে রোববার রাতে অ্যাটলেটিকোর বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে বার্সেলোনা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা খেলার প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে জাভি হার্নান্দেজের দল।

গত সেপ্টেম্বরে অ্যাটলেটিকো থেকে এক মৌসুমের জন্য বার্সায় আসা ফেলিক্স গোল করেন ২৮তম মিনিটে। অভিভাবক ক্লাবটির জালে বল পাঠিয়ে উদযাপনটাও করেন দারুণভাবে। ম্যাচ শেষে ফেলিক্স বলেছেন, ‘এটি একটি স্বাভাবিক বিষয়। দিনশেষে, খেলার মধ্যে উত্তাপ ছড়ানোটাই দারুণ ব্যাপার। গত গ্রীষ্মে আমি যা কিছুর মধ্য দিয়ে গেছি, তার জন্য এখন মনে হচ্ছে উদযাপনের মুহূর্তটি আমার জন্য স্বস্তির অনুভূতি ছিল।’

লা লিগায় বার্সার হয়ে ১২ ম্যাচে এটি ফেলিক্সের দ্বিতীয় গোল। প্রথমটি করেছিলেন গত সেপ্টেম্বরে রিয়াল বেটিসের বিপক্ষে, দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে। গত মঙ্গলবার পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জালের দেখা পেয়েছেন ফেলিক্স। তাতে ১২ ম্যাচের গোলখরা কাটে তার।

ধারে বার্সায় এসে গোলখরা কাটিয়ে ফেলিক্স বলেছেন, ‘শুধুমাত্র আমার সবচেয়ে কাছের লোকেরা জানে আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি, বিশেষ করে আমার পরিবার এসবকিছু জানে। স্বস্তিটা তাদের জন্যও। এবং, তাদের কথা ভেবেই আমিও স্বস্তি অনুভব করেছি। আমি বার্সার সঙ্গে ভালো আছি।’

Tags: অ্যাটলেটিকোজাভিপর্তুগালফেলিক্সবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
Previous Post

বীজ শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা

Next Post

নতুন ‘গডজিলা’ ও ছোট্ট ‘কং’-এর ঝলক!

Next Post
বৃহৎ গডজিলা ও কং এর ভয়ঙ্কর দৃশ্য, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন 'গডজিলা' ও ছোট্ট 'কং'-এর ঝলক!

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল নারী, সবুজ গাছপালা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থগিত থাকছে পাপিয়ার জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT