চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জাতীয় দল সতীর্থকে পাওয়ার চেষ্টায় বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 19, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনার ফুটবল খেলোয়াড় রোনালদো জাতীয় দলের সতীর্থের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দিয়েছেন নতুন তথ্য। আসছে গ্রীষ্ম মৌসুমে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের সঙ্গে চুক্তির চেষ্টা করবে বার্সেলোনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমানোই ২৩ বর্ষী ফেলিক্সের উদ্ধৃতি প্রকাশ করেছেন। বার্সেলোনার হয়ে খেলার ইচ্ছার বিষয়টি ফেলিক্স নিশ্চিত করেছেন। বার্সাকে তিনি ‘স্বপ্নের ক্লাব’ হিসেবে চিহ্নিত করেছেন।

রোমানোকে দলবদল প্রসঙ্গে ফেলিক্স বলেছেন, ‘আমি বার্সার হয়ে খেলতে চাই। বার্সেলোনা সবসময়ই আমার প্রথম পছন্দ। আমার পরবর্তী ক্লাব হিসেবে বার্সেলোনাতে যোগ দিতে চাই। ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন ছিল। যদি এমনটা ঘটে, আমার একটা স্বপ্ন সত্যি হবে।’

পর্তুগাল জার্সিতে ৩১ ম্যাচ খেলা ফেলিক্স ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন। এবছর ধারে চেলসিতে গিয়ে ১৬ ম্যাচ খেলে করেছেন ৪ গোল।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, ফেলিক্স আগামী মৌসুমের জন্য অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনের পরিকল্পনায় নেই। যার ফলে তার নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তাকে দলে টানার বিষয়টি আর্থিক সংকটে জর্জরিত বার্সেলোনার সামর্থ্যের উপর নির্ভর করবে।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদচেলসিপর্তুগালফেলিক্সবার্সাবার্সেলোনারোমানোলিড স্পোর্টস
Previous Post

আফগানদের বিপক্ষে লাহোরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Next Post

ট্রাকের ধাক্কায় গাড়িতে আগুন, বের হতে না পেরে ৪ জনের মৃত্যু

Next Post
ট্রাকের ধাক্কায় গাড়িতে আগুন, চারজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের ধাক্কায় গাড়িতে আগুন, বের হতে না পেরে ৪ জনের মৃত্যু

রুই মাছের ছবি, পুষ্টিকর ও স্বাস্থ্যের জন্য উপকারী মাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুই মাছ খেলে কি আসলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT