প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচন হবে যারা একশ’ বছরের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন।








