চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন ১৭ সিরিজে থাকছে যেসব ফিচার, যত হতে পারে দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপল আইফোনের লোগো জ্বলজ্বল করছে, আধুনিক ডিজাইন ও প্রযুক্তির প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অ্যাপল তাদের নতুন আইফোন ১৭ সিরিজ প্রকাশ করতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে নতুন এই অ্যাপল ফোনের ফিচারগুলো।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার অ্যাপল আয়োজন করেছে এক ‘আও ড্রপিং’ ইভেন্ট। এই আয়োজনে উন্মোচিত হতে পারে আইফোন ১৭ সিরিজের চারটি নতুন মডেলসহ নতুন অ্যাপল ওয়াচ, আপডেটেড এয়ারপডস এবং একাধিক আনুষঙ্গিক ডিভাইস।

অ্যাপলের নতুন সিরিজে আসতে পারে, আইফোন ১৭ প্রো ম্যাক্স, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ এয়ার এবং আইফোন ১৭ (স্ট্যান্ডার্ড ভার্সন)।

অ্যাপলের সিইও টিম কুক গত মাসে একটি থার্মাল ক্যামেরা ইমেজ স্টাইলের লোগো দিয়ে ইভেন্টের ইঙ্গিত দিয়েছিলেন। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা করছেন, ডিভাইসটিতে থার্মাল ক্যামেরা অথবা নতুন ধরনের কুলিং সিস্টেম থাকতে পারে।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৭ হতে পারে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ডিজাইন আপডেট। বিশেষ করে আইফোন ১৭ এয়ার হতে পারে এই সিরিজের নতুন চমক, যার ডিজাইন ম্যাকবুক এয়ার এবং আইপ্যাড এয়ার থেকে অনুপ্রাণিত।

পুরুত্ব মাত্র ৫ দশমিক ৫ মিমি, যা সাম্প্রতিক স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ থেকেও পাতলা থাকছে এ১৯ চিপসেট, ইউএসবি-সি পোর্ট, প্রোমোশোন ডিসপ্লে।

৬ দশমিক ৬ ইঞ্চি স্ক্রিন
আইফোন ১৭ প্রো মডেলে উন্নত ক্যামেরা ফিচার থাকতে পারে, যেমন: কম আলোতে ভালো পারফর্মেন্স এবং উচ্চ মানের জুম।

রিপোর্ট অনুযায়ী, এবারের আইফোন ১৭ সিরিজে আসতে পারে দুইটি নতুন রঙ, সবুজ এবং বেগুনি। গত বছরের আইফোন ১৬ পাওয়া গিয়েছিল পাঁচটি রঙে, কালো, সাদা, গোলাপি, টিল এবং আল্ট্রামারিন ব্লু।

ব্যাটারিতে বড় চমক
ফরবেস-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৭ প্রো ম্যাক্স-এ থাকতে পারে প্রায় ৫ হাজার এমএএইচ ব্যাটারি, যা এখন পর্যন্ত আইফোনে সবচেয়ে বড় ব্যাটারি হতে পারে। তুলনায়, আইফোন ১৬ প্রো ম্যাক্স-এর ব্যাটারি ছিল ৪ গাজার ৬৭ এমএএইচ।

এছাড়াও, এতে থাকতে পারে আরও উন্নত ওএলইডি ডিসপ্লে, যা উচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে কিন্তু ব্যাটারি খরচ কমাবে। ভিডিও নির্মাতাদের জন্য থাকছে ৪কে ৬০এফপিএস ভিডিও রেকর্ডিং সাপোর্ট।

সম্ভাব্য মূল্য আন্তর্জাতিক বাজারে
আইফোন ১৭ (বেস মডেল) – ৭৯৯ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৭ হাজার ৫০০ টাকা।

আইফোন ১৭ এয়ার – ৮৯৯ ডলার থেকে ৯৪৯ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১৫ হজার ৬০০ টাকা।

মূল্য নির্ধারণে মুদ্রার ওঠানামা এবং অ্যাপলের গ্লোবাল স্ট্র্যাটেজি ভূমিকা রাখতে পারে।

Tags: অ্যাপলআইফোনদামনতুন ফিচার
Previous Post

চুল পড়া বন্ধে সহায়ক যেসব খাবার

Next Post

এবার ওটিটি লড়াইয়ে সাইয়ারা-কুলি?

Next Post
নতুন সিনেমার দৃশ্য, প্রেমের মুহূর্ত, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ওটিটি লড়াইয়ে সাইয়ারা-কুলি?

বাংলাদেশ-নেপালের প্রথম প্রীতি ম্যাচের ফুটবল দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নেপালের প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT