চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে অস্বস্তিকর ভ্যাপসা গরম, ঘূর্ণিঝড়ের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 22, মে 2025
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
বিশাল ঘূর্ণিঝড়ের ঝড়ো ঘূর্ণন, প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আজ বৃহস্পতিবার (২২ মে) থেকেই বৃষ্টির পরিমাণ হ্রাস পেতে শুরু করবে। সাগরে ঘূর্ণিঝড় তৈরির শঙ্কাও দেখা দিয়েছে। ফলে সারাদেশে আবারও ভ্যাপসা গরম ফিরে আসতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম (বিডব্লিউওটি) এর পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পরিমাণ ক্রমশ হ্রাস পেলেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি কিছুটা বৃষ্টি রংপুর বিভাগেও দেখা যেতে পারে।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি থেমে যাওয়ার পরপরই বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সিস্টেমের (ঘূর্ণিঝড় সম্ভাব্যতা) প্রাথমিক কাঠামো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেওয়ার প্রাক্কালে ‘ল্যান্ড টু সি ব্রীজ’ বা স্থানীয় বায়ুপ্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে দেশের ওপর বিরাজ করতে পারে প্রচণ্ড ভ্যাপসা গরম, যা জনজীবনে চরম অস্বস্তির সৃষ্টি করবে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও তাপপ্রবাহ দেখা দিতে পারে।

তাপমাত্রা হয়তো খুব বেশি না হলেও আকাশে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি তীব্র গরমের অনুভূতি তৈরি করবে। ফলে মানুষ প্রচণ্ড ঘামবে এবং অস্বস্তি বাড়বে। তবে এই গরমের তীব্রতা সিস্টেমটি উপকূলের কাছাকাছি আসতে শুরু করলে কিছুটা কমে আসবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসের শেষের দিকে এই সাইক্লোনিক সিস্টেমটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে শুরু হতে পারে ব্যাপক বৃষ্টিপাত।

ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পর জুনের প্রথম সপ্তাহেই দেশের ভেতরে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে, যা দিয়ে এবারের বর্ষা মৌসুমের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। বর্ষার আগমনে প্রকৃতিতে ফিরে আসবে প্রাণচাঞ্চল্য—গাছে গাছে ফুটবে কদম ফুল, আর খাল-বিল-ডোবায় শুরু হবে ব্যাঙের মিলনগীত, সেই চিরচেনা ‘ঘ্যাঙর ঘ্যাঙর’ আওয়াজে মুখরিত হয়ে উঠবে গ্রামবাংলা।

Previous Post

স্কুল-কলেজের শপথবাক্য নিয়ে নতুন নির্দেশনা

Next Post

গ্রেপ্তারের ৪৮ ঘণ্টা পর কারাগারে হাজতির মৃত্যু

Next Post
বাংলাদেশের বিভিন্ন জেলা মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তারের ৪৮ ঘণ্টা পর কারাগারে হাজতির মৃত্যু

টটেনহ্যাম ফুটবল দল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১ বছর পর শিরোপা জিতে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT