চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন না পেয়ে এফডিসির ২২৪ কর্মচারীর স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 06, এপ্রিল 2023
in বিনোদন
A A
এফডিসির ২২৪ কর্মচারীর স্মারকলিপি জমা দিতে আসা কর্মচারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন না পেয়ে মানবেতন জীবনযাপন করছেন এফডিসির ২২৪ জন কর্মচারি। বারবার এমডির কাছে গিয়েও কোনো লাভ হচ্ছে না। বেতন-ভাতার দাবীতে বৃহস্পতিবার সকালে এফডিসির এমডি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

রবিবার আবার নায্য বেতনের দাবীতে এমডির কাছে যাবেন তারা। চ্যানেল আই অনলাইনকে এফডিসির কর্মচারী লীগের সাধারণ সম্পাদক কলাকুশলী ও কর্মচারী শ্রমিকলীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, জানুয়ারি থেকে মার্চ কোনো মাসের বেতন হয়নি।

এমডি মহোদয় শুরু থেকে আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না। বৃহস্পতিবার স্মারকলিপি নিয়ে এমডি বরাবর জমা দিয়েছি। তিনি পূর্বের মতো আশ্বাস দিয়েছেন আগামী সপ্তাহে সুখবর দেওয়ার চেষ্টা করবেন। বারবার তার আশ্বাসে আমরা হতাশ হয়েছি। যদি আগামী সপ্তাহে আমাদের তিন মাসের বেতন সবমিলিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা না পাই তাহলে আমরা ২২৪ জন কর্মকর্তা কর্মচারি কর্ম বিরতিতে যাবো।

তিনি আরও জানান, এফডিসির কর্মকর্তা কর্মচারীরা বাসাভাড়া দিতে না পারায় অনেকেই বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন। রোজায় ঠিকমত খেতে পারছেন না। সেহরির খাবার যোগাতেও হিমশিম খেতে হচ্ছে। অনেকেই স্থানীয় দোকানে ঋণে জর্জরিত। প্রত্যেকেই মানবেতর জীবন পার করছেন।

এই শ্রমিক নেতা জানান, এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা তথ্য মন্ত্রণালয়ের অধিনস্ত, কিন্তু বেতন আসে অর্থ মন্ত্রণালয় থেকে। এই পরিস্থিতে তাদের কাছে ‘কাঁটা ঘায়ে নুনের ছিটা’ দেওয়া লেগেছে ২ এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এক চিঠি।

সেই চিঠিতে অতিরিক্ত সচিব (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা, অর্থবিভাগ)-এর স্বাক্ষরে বলা আছে, বেশ ক’দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, এফডিসিকে নিজস্ব ইনকাম দিয়ে চলতে।

এরপর আরও হতাশ পড়ে বেতন না পাওয়া এই কর্মীরা। তারা বলছেন, শুটিং না হওয়ায় এফডিসির আয় নেই। নিজস্ব আয়ের উৎস খুঁজে বাস্তবায়ন করে চলার আগেই তারা হয়তো মারা যাবেন। আমাদের পূর্বের বেতনের কী হবে? না হলে এই অবস্থা চললে কদিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মতো এফডিসির স্টাফদেরও রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করা ছাড়া উপায় থাকবে না। তার আগে আমরা কর্ম বিরতিতে যাবো।

কর্মকর্তা কর্মচারীরা স্মারকলিপি প্রদানের আগে একাধিক মিডিয়া উপস্থিত থাকলেও তাদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। সরাসরি গিয়ে দেখা করতে চাইলে তিনি এড়িয়ে যান এবং মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে কোনো উত্তর দেননি।

Tags: এফডিসিএমডিকর্মীবেতনলিড বিনোদনশ্রমিক লীগসিনেমা
Previous Post

বঙ্গবাজারে আগুন: ৩০০ জনকে আসামি করে মামলা

Next Post

ইফতারে ভাজাপোড়া কতটা স্বাস্থ্যকর

Next Post
বাজারে ইফতারে ভাজাপোড়া বিক্রেতা ও ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতারে ভাজাপোড়া কতটা স্বাস্থ্যকর

গাউছিয়া মার্কেটের প্রবেশদ্বার, অগ্নিঝুঁকিপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাউছিয়া মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT