চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসির এমডিকে অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা, বেশিরভাগই পুরুষ, কিছু মানুষ দাঁড়িয়ে ও বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। কিন্তু, এমডি পদ থেকে তার অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।

তানির বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়েছে, ‘মাসুমা রহমান তানি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর।’

রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য এফডিসিতে প্রতীকী ব্লকেড কর্মসূচি পালন করেন।

সংবাদ সম্মেলনে উজ্জল বলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের তো কোনো আপত্তি নেই। কারণ, এটা সরকারি জায়গা, একজন চাকরি করতে আসবেন, আসতেই পারেন। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যিনি অজ্ঞাতনামা আসামি আমাদের চোখে।’

কর্মসূচিতে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি বলেন, ‘আমরা তাকে চিনি না, জানি না। আমাদের ওপর আপনারা চাপিয়ে দেবেন, সেটা হবে না। আমরা সেটা প্রতিহত করব,’ বলেন উজ্জল।

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে এফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আরমান কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।

আরও ছিলেন চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, পরিচালক মো. জয়নাল আবেদিন, কাহিনীকার ও চিত্রনাট্যকার কাসেম আলী দুলাল, ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট লায়ন নজরুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক শাওন আশরাফ, চলচ্চিত্র পরিচালক শফিকুল ইসলাম, জিসাস নেত্রী হেনা, অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেত্রী শারমিন, পরিচালক জয় সরকার নজরুল ইসলাম, জাহিদ, আজিজ প্রমুখ।

গত ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এফডিসির নতুন এমডি হিসেবে মাসুমা রহমান তানিকে নিয়োগ দেয়া হয়।

Tags: এফডিসিলিড বিনোদন
Previous Post

বিদ্রোহীদের জন্য দরজা খোলা বাটলারের

Next Post

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় নাগরিক কমিটি

Next Post
নাগরিক কমিটির প্রতিবাদ সমাবেশে হাজারো মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় নাগরিক কমিটি

এস আলম গ্রুপের লোগো ও একজন নির্বাহী কর্মকর্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আলম পরিবারের ৮ হাজার কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT