চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের বাড়িতে এফবিআই হানা: রিপাবলিকানদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 10, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের বাড়িতে এফবিআই হানা নিয়ে রাজনৈতিক বিতর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তল্লাশি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শীর্ষ রিপাবলিকান নেতারা।

বিবিসি জানায়, ট্রাম্পের অনেক সমর্থকও মঙ্গলবার সরব হয়েছে। ট্রাম্পের সমর্থনে তারা নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের বাইরে সমবেত হয়েছে।

যদিও বলা হচ্ছে, সরকারি কাগজপত্র নাড়াচাড়ায় ট্রাম্পের অসাবধানতা এবং হোয়াইট হাউজের গোপন নথি সরানোর অভিযোগ তদন্তের আওতায়ই এফবিআই এ তল্লাশি চালিয়েছে।

রিপাবলিকান এক কৌশলবিদ সেথ উইদারস ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে তল্লাশিকে ‘বিস্ময়কররকম বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে তারা বলেছে, সোমবার এফবিআই যে তল্লাশি চালিয়েছে তা ট্রাম্পকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে সামিল না হতে দেওয়ার জন্য ডেমোক্র্যাটদের একটি ষড়যন্ত্র।

ট্রাম্পের সমর্থনে সরব আরেক রিপাবলিকান মারজোরি টেলর গ্রিন এক টুইটে লিখেছেন, “এফবিআই- এর ফান্ড বাতিল করা হোক।” আইনপ্রয়োগকারী সংস্থাকে ‘রাজনৈতিক শত্রুদের বিনাশ করতে’ ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান লরেন বোয়েবার্ট এফবিআই তল্লাশিকে ‘পুরোপুরি অ-আমেরিকান সুলভ’ বলে মন্তব্য করেছেন।

ওদিকে, টুইটারে এক বিবৃতিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সংখ্যালঘিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, বিচার বিভাগ “আগ্রাসী রাজনীতিকীকরণের এক অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে।”

বিবিসি বলছে, ট্রাম্পের বাড়িতে এফবিআই তল্লাশির ঘটনা এবং এর বিরুদ্ধে ছড়িয়ে পড়া ক্ষোভ বদলে দিতে পারে রাজনৈতিক হিসাব নিকাশ।

সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাড়িতে অঘোষিত তল্লাশি চালায় এফবিআই। ট্রাম্প একটি বিবৃতিতে জানিয়েছেন, সব সরকারি এজেন্সির সঙ্গে তিনি সহযোগিতা করেছেন। তারপরেও তার বাড়িতে এই অঘোষিত তল্লাশি অপ্রয়োজনীয় ও অন্যায্য।

ট্রাম্প বলেছেন, এফবিআইয়ের কর্মকর্তারা জোর করে একটি আলমারি খুলে জিনিসপত্র দেখছে। সম্প্রতি ট্রাম্প বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন।

মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের ওই এস্টেট থেকে প্রচুর গোপন সরকারি নথি পাওয়া গেছে। হোয়াইট হাউস থেকে ওই নথি তিনি ফ্লোরিডার বাড়িতে নিয়ে এসেছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট জানাচ্ছে। তদন্ত চলছে গত ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব নিয়ে তদন্ত চলছে।

তবে সেই সূত্রেই ট্রাম্পের ফ্লোরিডার এস্টেটে তল্লাশি কি না, তা এফবিআই জানায়নি।

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

ট্রাম্পের বাড়িতে অভিযানের নিন্দা রিপাবলিকানদের

Next Post

ডেঙ্গুতে আক্রান্ত কঙ্গনা, জ্বর নিয়েই শুটিং-এ

Next Post
কঙ্গনা রানাউত হালকা সাজে, পারিবারিক পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত কঙ্গনা, জ্বর নিয়েই শুটিং-এ

গাড়িতে জ্বালানি তেল ভরার সময়ের ছবি, বাংলাদেশে জনপ্রিয় পেট্রোল পাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে বাড়ানো উচিৎ: সিপিডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT