চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড ফিরছেন ফাওয়াদ, খবর ছড়াতেই নতুন বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 02, এপ্রিল 2025
in বিনোদন
A A
নিরিবিলি পরিবেশে এক ব্যক্তির ছবি, সবুজ গাছপালার মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৯ বছর পর ভারতীয় ছবিতে দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে। ১ এপ্রিল অভিনেতার আসন্ন ছবি ‘আবির গুলাল’র প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ফাওয়াদের প্রত্যাবর্তনে খুশি তার অনুরাগীরা।

অন্যদিকে পাকিস্তানি অভিনেতার ফিরে আসা নিয়ে অসন্তুষ্ট রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ফাওয়াদের ছবি এ দেশে মুক্তি পেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নেতা।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র অমেয় খোপকর বলেন “নির্মাতাদের ঘোষণার ফলে আজই আমরা এই সিনেমা মুক্তির কথা জানতে পেরেছি। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে, এই ছবিটি মহারাষ্ট্রে মুক্তি পেতে দেব না। কারণ এই সিনেমায় একজন পাকিস্তানি অভিনেতা রয়েছেন। কোনও পরিস্থিতিতেই যাতে এই ছবি আমাদের রাজ্যে মুক্তি না পায়, সে দিকে কড়া নজর থাকবে। আপাতত ছবিটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছি এবং শিগগিরি একটি পূর্ণাঙ্গ বিবৃতি জারি করা হবে আমাদের দলের তরফে।”

শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এই বিতর্ক প্রসঙ্গে বলেন, “গোটা দেশে পাকিস্তানের প্রতি ব্যাপক ঘৃণা রয়েছে। তাই যখন সে দেশের কোন ছবি এখানে মুক্তি পায়, ভারতীয় দর্শকেরা সেটা দেখেন না। অতি কৌতূহলের বশে কেউ কেউ সে সব ছবি দেখলেও, পাকিস্তানি শিল্পীরা কখনও ভারতে ব্যাপক সাফল্য অর্জন করতে পারেননি।”

২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের উপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। বন্ধ ছিল সাংস্কৃতিক আদান-প্রদান। এক সময় পাকিস্তানের নায়ক-নায়িকা থেকে সঙ্গীত শিল্পীরা ভারতে এসে কাজ করতেন। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে সে সব একেবারে বন্ধ হয়ে যায়। সে দেশ থেকে আগত অভিনেতাদের মধ্যে ভারতে যিনি প্রবল জনপ্রিয়তা পান তিনি ফাওয়াদ খান। ভারতে মাত্র দু’টি সিনেমা করেছেন। তাতেই দর্শকের হৃদয় কেড়েছেন। এবার ৯ বছর পর ফের প্রত্যাবর্তন হচ্ছিল তাঁর। কিন্তু সেই নিয়ে শুরু হয়েছে জলঘোলা।

Tags: ফাওয়াদ খান
Previous Post

১৮ মামলার আসামি আল আমিন গ্রেপ্তার

Next Post

তাপমাত্রা হ্রাস বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

Next Post
ঢাকার আবহাওয়া অফিস ভবন, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপমাত্রা হ্রাস বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় হাওয়ার মেশিন বিস্ফোরণে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT