ভোলার আম বাগানগুলোতে এখন বইছে পাকা আমের মৌ মৌ মিষ্টি সুবাস। গাছে গাছে ঝুলছে বাহারি রঙের দেশি-বিদেশি জাতের আম। এবছর অনুকূল আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় জেলায় আমের ভালো ফলন হয়েছে। আম সংগ্রহ আর বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।








