চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 25, নভেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেতা আমির খান ও তার প্রেমিকা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন আগেই পারিবারিকভাবে প্রেমিক নুপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির কন্যা ইরা। ধুমধাম সেই আয়োজনে ছিলেন বাবা আমির খানও। এবার গুঞ্জন উঠেছে শুধু মেয়ে নয়, বাবা আমিরও শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন!

গেল বছর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। তারপর থেকেই গুঞ্জন চাউর হয় ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে আমিরের।

যদিও এরপর বিষয়টি চাপা পড়ে যায়। তবে সম্প্রতি ফাতিমার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তাদের বিয়ের গুঞ্জন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন ফাতিমা। একটি ফ্যাশন হাউজের ফটোশুটের ছবি এগুলো। ছবিতে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফাতিমা। আর ব্লাউজের পিঠের অংশ প্রায় পুরোটাই খোলা।

একটি ভিন্টেজ গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই সুন্দরী। পোস্টের ক্যাপশনে ফাতিমা লিখেছেন, ‘নট বাধব না বাধব না, সেটাই আসল প্রশ্ন’। তবে এই নট বলতে লেহেঙ্গার ব্লাউজের ফিতার কথা বলেছেন, নাকি গাঁটছড়া বাঁধার কথা বলেছেন তা পরিষ্কার নয়!

কিন্তু এই ক্যাপশন এখন নেটিজেনদের কাছে আমির-ফাতিমার বিয়ের গুঞ্জনের রহস্য মনে হচ্ছে।

তবে মজার ব্যাপার হলো ফাতিমার এই ছবিতে মন্তব্য করেছেন আমির কন্যা ইরা খান। চোখে হার্ট চিহ্নের কয়েকটি ইমোজি পোস্ট করেছেন। আর এ পোস্টের বিপরীতে ফাতিমা লিখেছেন ‘ইরু’। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হার্টের ইমোজি। আর এখান থেকে জোরালো হয়েছে ফাতিমা সানা ও আমির খানের বিয়ের গুঞ্জন।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘নতুন মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি?’ আরেকজন লিখেছেন, ‘নিজের বাগদানের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্ন করেছেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ বিকাশ নামে একজন লিখেছেন, ‘আমির খানের নতুন স্ত্রী।’

সূত্র: বলিউড শাদিস

Tags: আমির খানইরা খানফাতিমা সানা শেখবিয়ে
Previous Post

পানি ও বিদ্যুতের জন্য ইউক্রেনের লক্ষ লক্ষ লোকের হাহাকার

Next Post

বাংলাদেশ-ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ২০২২

Next Post
বাংলাদেশ-ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন অতিথি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ২০২২

নেইমার গোড়ালির ইনজুরির কারণে মাঠে ব্যথিত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গোড়ালির গুরুতর ইনজুরিতে নেইমার, চিন্তায় ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT