চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনসু ফাতিকে আর্সেনালে আনার স্বপ্ন দেখছেন আর্তেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আনসু ফাতি, ফুটবল খেলোয়াড়, জার্সি পরা, মাঠে অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার হয়ে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না আনসু ফাতি। ছেলেকে কাতালান ক্লাবটি থেকে সরিয়ে নেয়ার হুমকিও দিয়েছেন তার বাবা বরি ফাতি। এরই মধ্যে খবর বেরিয়েছে, ২০ বর্ষী ফুটবলারকে চলতি মৌসুমে আর্সেনালে চুক্তিবদ্ধ করার স্বপ্ন দেখছেন দলটির কোচ মিকেল আর্তেতা।

ইউরোপীয় গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ফাতির সঙ্গে বার্সার সম্পর্কের টানাপোড়েনের সুযোগ কাজে লাগাতে চাইছে গানাররা। একইসঙ্গে ইংলিশ জায়ান্টরা আগামী মৌসুমের জন্য শক্তিশালী স্কোয়াড গঠন করতে চাইছে।

এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ৯৬টি ম্যাচ খেললেও চলতি মৌসুমে জাভির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন ফাতি। যার মধ্যে ২৭ ম্যাচেই নেমেছন বদলি হিসেবে। অল্প সময় খেলার সুযোগ পেলেও লা লিগায় তিনি তিন গোল করার পাশাপাশি করেছেন তিনটি অ্যাসিস্ট।

ন্যু ক্যাম্পে পেদ্রি এবং গাভির মতো তরুণ তারকাদের সঙ্গে নিয়মিত খেলার প্রতিদ্বন্দ্বিতায় ফাতি খানিকটা পিছিয়ে থাকলেও তার চাহিদা উঁচুতেই রয়েছে। গিনি-বিসাউতে জন্ম নেয়া ফুটবলারের এজেন্ট হোর্হে মেন্ডেস বর্তমানে বাজারদরের দিকে লক্ষ্য রাখছেন এবং মূল্যায়ন করছেন বলে ধারণা করা হচ্ছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা প্রায় নিশ্চিত। এর আগে বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির সঙ্গে ফাতি যুক্ত হলে আক্রমণভাগে আরও ধার বাড়াতে দলটি সক্ষম হবে। আর্তেতা হয়তো ঠিক সেই পরিকল্পনাতেই এগিয়ে যাচ্ছেন।

Tags: আর্তেতাআর্সেনালফাতিবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে নিরবের দর্শন

Next Post

রমজানে নফল ইবাদতের গুরুত্ব

Next Post
রমজানের শুভেচ্ছা জানাতে চাঁদ ও মসজিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে নফল ইবাদতের গুরুত্ব

কারু’র সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে কারু’র সংবর্ধনা অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT