চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু

এস কে রাসেল by এস কে রাসেল
1:46 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ইউনিনা থানার আধুনিক পুলিশ ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ইটনায় ছেলের শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওয়ারা গ্ৰামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওয়ারা গ্ৰামের মৃত তারা মিয়ার ছেলে মো. খোরশেদ মিয়া (৬০)।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিহত খোরশেদ মিয়ার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে সকালে নিহত খোরশেদ মিয়াকে ছেলের শশুর বাড়ির লোকজন বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে তিনি বেয়াই বাড়ি থেকে এসে স্থানীয় বাজারের লোকজনকে জানান, তাকে মারধর করেছে বেয়াই বাড়ির লোকজন। এই কথা বলেই মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ মিয়া।

জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিক জানান, খোরশেদ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

ট্রাক-ভ্যানের সংঘর্ষে মুহূর্তেই নিহত ২

Next Post

নতুন ছাত্র উপদেষ্টা পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

Next Post
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছাত্র উপদেষ্টা পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের জাতীয় পতাকা ও সরকারী লোগো সহ ল্যাপটপে কাজ করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT