চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র তৈরির কারখানা থেকে সরঞ্জামাদিসহ বাবা-ছেলে আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:23 অপরাহ্ন 16, মার্চ 2024
in কক্সবাজার, জনপদ
A A
অস্ত্র তৈরির সরঞ্জামসহ বাবা-ছেলে আটক, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আটকরা তিনজনই বাবা-ছেলে।

শনিবার ১৬ মার্চ র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুঁইছড়ার পাহাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকার ফকির মোহাম্মদের ছেলে ফরিদুল আলম (৫৪) এবং তার ছেলে জিসাদ ওরফে সোনা মিয়া (২২) এবং মো. বাহিম (২০)।

সাজ্জাদ হোসেন বলেন, মহেশখালী উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় সংঘবদ্ধ একটি চক্র কারখানা স্থাপন করে তৈরি অস্ত্র দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করে আসার গোপন তথ্য পায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুঁইছড়ার খজ্ঞরী বাপেরঘোনা গহীন পাহাড়ী এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়।  সেসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৬ জন লোক দুর্গম পাহাড়ে দিক-বেদিক ছুটাছুটি করে।  সেসময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, পরে আটকদের কারখানা থেকে দেশিয় তৈরি দু’টি বন্দুক, একটি ড্রিল মেশিন, একটি হাতুড়ি, একটি করাত, চারটি লোহার পাইপ, দু’টি লোহার ব্যারেল, একটি হেক্সো ব্লেড, দু’টি লোহা কাটার ব্লেড, ৬০টি ওয়াশার, দু’টি পাঞ্চিং রড, দু’টি বড় নাটসহ বেশ কিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আটকরা তিনজনই বাবা-ছেলে। অস্ত্র তৈরি ও বেচাকেনা তাদের পারিবারিক ব্যবসা। সন্ধান পাওয়া কারখানায় তৈরি অস্ত্র তারা কক্সবাজার শহরের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প এবং দেশে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলেও জানান লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

Tags: অস্ত্র তৈরির কারখানা
Previous Post

জবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রশাসনকে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Next Post

চলন্ত প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা

Next Post
প্রাইভেটকারটি ট্রেনের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা

সামাজিক আন্দোলন বিষয়ক আলোচনা সভায় বক্তা ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অসাধু মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় দেশবাসী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT