চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুকূপে নেমে ছেলেকে বাঁচালেন বাবা, নিজেই হলেন ‘মানব সিঁড়ি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 28, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সন্তানের জন্য বাবার আত্মত্যাগ যে কতটা নিঃস্বার্থ হতে পারে, তার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন ৬৬ বছর বয়সী টমাস ভ্যান্ডার উড। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি।

ঘটনাটি ঘটে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর সকালে। অবসরপ্রাপ্ত মার্কিন বিমান বাহিনীর পাইলট টমাস ভ্যান্ডার উড সেদিন বাড়ির আঙিনায় কাজ করছিলেন তার ২০ বছর বয়সী ছেলে জোসেফকে সঙ্গে নিয়ে। জোসেফ ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিলেন এবং বাবার সঙ্গেই সময় কাটাতে ভালোবাসতেন।

বুধবার ২৮ জানুয়ারি, প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ন্যাশনাল ক্যাথলিক রেজিস্টার।

প্রতিবেদন তথ্য থেকে জানা যায়, হঠাৎ বাড়ির উঠোনে থাকা একটি সেপটিক ট্যাংকের ঢাকনা সরে গেলে জোসেফ প্রায় সাত ফুট গভীর ওই ট্যাংকে পড়ে যায়। ট্যাংকটি কাদা, বর্জ্য ও বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ ছিল। সাঁতার না জানায় এবং ভারী কাদার কারণে জোসেফ দ্রুত তলিয়ে যেতে থাকে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতির ভয়াবহতা বুঝে টমাস কোনো দ্বিধা না করে ছেলের পেছনে নিজেও ট্যাংকে ঝাঁপ দেন। তবে গভীরতা ও বিষাক্ত গ্যাসের কারণে তিনি ছেলেকে ওপরে তুলতে পারছিলেন না। তখনই তিনি নেন এক চরম সিদ্ধান্ত। ছেলেকে বাঁচাতে টমাস নিজের শরীর সম্পূর্ণভাবে নিচে ডুবিয়ে দেন এবং জোসেফকে কাঁধের ওপর তুলে ধরেন। নিজেকে তিনি পরিণত করেন একটি ‘মানব সিঁড়ি’তে, যাতে ছেলের মাথা পানির ওপরে থাকে এবং সে শ্বাস নিতে পারে।

এ সময় টমাসের স্ত্রী মেরি ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবায় ফোন করেন। উদ্ধারকর্মীরা এসে দেখেন, জোসেফ এখনও বেঁচে আছে—সে তার বাবার কাঁধের ওপর দাঁড়িয়ে আছে। তবে টমাস তখন সম্পূর্ণভাবে বর্জ্যের নিচে তলিয়ে গিয়েছিলেন।

উদ্ধারকারীরা দড়ির সাহায্যে জোসেফকে টেনে তোলেন। পরে টমাসকে উদ্ধার করা হলেও বিষাক্ত গ্যাস ও দীর্ঘক্ষণ শ্বাসরুদ্ধ থাকার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রাণে বেঁচে যায় জোসেফ। বাবার শক্ত কাঁধই তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে।

টমাসের আরেক ছেলে এস. জোসেফ ভ্যান্ডার উড এক সাক্ষাৎকারে বলেন, আমার বাবা জানতেন তিনি কী করছেন। তিনি বুঝেছিলেন হয়তো আর ফিরে আসবেন না। কিন্তু তার কাছে জোসেফের জীবন নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই আত্মত্যাগের ঘটনা বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। টমাস ভ্যান্ডার উড প্রমাণ করে গেছেন—বাবারা সুপারহিরোর পোশাক পরেন না, কিন্তু সন্তানের প্রয়োজনে তারা নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিধা করেন না।

Previous Post

নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না: মার্কিন রাষ্ট্রদূত

Next Post

দুর্নীতির মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর

Next Post
ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর

সবার জন্য চাকরির ধারণা ভুল, এটি দাস প্রথার শামিল: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT